Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এশিয়ান গেমসে মঙ্গলবারই অভিযান শুরু করছে সুনীলের ভারত, সামনে চিন

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস (Asian Games) ফুটবলে দল পাঠানো নিয়ে কম বিতর্ক হয়নি ভারতে। যাও বা দল পাঠানোর অনুমতি মিলেছে, সেই দলে তারকারা থাকবেন কিনা, সেই নিয়েও প্রশ্নচিহ্ন ছিল। এমনকী দলগঠনের পরে দেখা গিয়েছে, গেমসগামী দলে একমাত্র তা

এশিয়ান গেমসে মঙ্গলবারই অভিযান শুরু করছে সুনীলের ভারত, সামনে চিন

শেষ আপডেট: 18 September 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস (Asian Games) ফুটবলে দল পাঠানো নিয়ে কম বিতর্ক হয়নি ভারতে। যাও বা দল পাঠানোর অনুমতি মিলেছে, সেই দলে তারকারা থাকবেন কিনা, সেই নিয়েও প্রশ্নচিহ্ন ছিল।

এমনকী দলগঠনের পরে দেখা গিয়েছে, গেমসগামী দলে একমাত্র তারকা সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যিনি কিংস কাপে খেলেননি বাবা হওয়ার কারণে। ছুটিতে ছিলেন বেশ কয়েকদিন। একমাত্র সুনীলকে রেখে বাকি দুই সিনিয়র তারকা গোলরক্ষক গুরপ্রিৎ সিং ও ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে রাখা হয়নি।

ভাবা গিয়েছিল রাগে হয়তো গেমস দলের সঙ্গে যাবেন না কোচ ইগর স্টিম্যাশও। তিনি অবশ্য চিনে (China) গিয়েছেন। মঙ্গলবার এশিয়ান গেমস শুরুর দিন ভারতীয় ফুটবল দল খেলতে নামছে ঘরের দল চিনের বিরুদ্ধে। ভারতীয় সময়ে বিকাল সাড়ে পাঁচটায় ম্যাচ।

এই ম্যাচে সুনীল ও সন্দেশ দুই তারকাকেই বিশ্রাম দিতে পারেন কোচ ইগর। তিনি বলেছেন, সুনীল ও সন্দেশ দু’জনের দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্যে নেই। এমন একটি ম্যাচে খেলতে নেমে চোট পেয়ে গেল বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে পাওয়া যাবে না। তাই আমি ঝুঁকি নেব না। যদিও দ্বিতীয়ার্ধে সুনীলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন বিদেশি কোচ।

গ্রুপ পর্বে ভারতের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও মায়ানমার। প্রথম ম্যাচের দু’দিন পরেই ২১ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে মায়ানমারের বিরুদ্ধে। ২৪ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটায় শুরু খেলা।

এশিয়ান গেমসে ফুটবলের নিয়ম হল, প্রতি গ্রুপ থেকে দুটি দল শেষ ষোলোয় যাবে। এমনকী পিছিয়ে থাকা দলগুলির মধ্যে চারটি দল প্রি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে।

ভারত-পাকিস্তান ফের দেখা হবে! মেগা ম্যাচের দিকে তাকিয়ে রিঙ্কু


```