Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সিরাজ ধামাকা, একাই ৫ উইকেট! দুরন্ত ক্যাচ জাদেজার, বিপর্যয়ে শ্রীলঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: এক ওভারে ৪ উইকেট। শুরুতেই ম্যাচের ভোল একাই বদলে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj outstanding spin)। দর্শকসানে বসা শ্রীলঙ্কার ফ্যানেরা যেন বিশ্বাসই করতে পারছেন না কী ঘটল। ম্যাচের (Asia cup 2023) ৪ তম ওভার ফাইনালে বিভ

সিরাজ ধামাকা, একাই ৫ উইকেট! দুরন্ত ক্যাচ জাদেজার, বিপর্যয়ে শ্রীলঙ্কা

শেষ আপডেট: 17 September 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো: এক ওভারে ৪ উইকেট। শুরুতেই ম্যাচের ভোল একাই বদলে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj outstanding spin)।

দর্শকসানে বসা শ্রীলঙ্কার ফ্যানেরা যেন বিশ্বাসই করতে পারছেন না কী ঘটল। ম্যাচের (Asia cup 2023) ৪ তম ওভার ফাইনালে বিভীষিকা হয়ে উঠল শ্রীলঙ্কার কাছে (Mohammed Siraj outstanding spin)।

প্রথম ৬ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার টপ ব্যাটিং লাইনআপ ধসে পড়ল তাসের ঘরের মতো। মাত্র ১২ রানে ৬ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার। সৌজন্যে মহম্মদ সিরাজ। আগুনের স্পেল এল তাঁর ঝুলি থেকে। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫ রান দিয়ে একাই নিলেন ৫ উইকেট।

যদিও শুরুটা করেছিলেন জশপ্রীত বুমরা। ম্যাচের প্রথম ওভারেই শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরাকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনিই। বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নিয়েছিলেন উইকেটরক্ষক কেএল রাহুল। তবে এখনও পর্যন্ত ম্যাচের সেরা ক্যাচ হয়ে থাকল রবীন্দ্র জাদেজার নেওয়া ক্যাচটি।

৩০ গজ বৃত্তের মধ্যে ফিল্ডিং করছিলেন জাদেজা। ৪ তম ওভারে সিরাজের প্রথম বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে জাদেজা তালুবন্দি করে বলটি।

সেই ওভারেই শুরু হয় সিরাজ ঝড়। এক ওভারে নেন ৪ উইকেট। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও তা হাতছাড়া হয়। ৬ তম ওভারে ফের একটি উইকেট নেন সিরাজ। যা এক কথায় অবিশ্বাস্য।

ফাইনালে টস জিতে প্রথম ব্যাট করবে শ্রীলঙ্কা! প্রথম একাদশ কেমন হল ভারতের


```