Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রাশিয়ার রাসায়নিক স্প্রে সম্পর্কে নিশ্চিত হতে অ্যাপলো হাসপাতালে অর্জুন সিং

অর্জুন বলেন, "এখন প্রযুক্তি অনেক উন্নতি। যারা আমার এই কেমিক্যাল নিয়ে হাসাহাসি করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমার কাছে তথ্য আছে, তাই এ ব্যাপারে নিশ্চিত হতে হাসপাতালে এসেছি।"

রাশিয়ার রাসায়নিক স্প্রে সম্পর্কে নিশ্চিত হতে অ্যাপলো হাসপাতালে অর্জুন সিং

অর্জুন সিং।

শেষ আপডেট: 16 November 2024 10:25

দ্য ওয়াল ব্যুরো: যেমন কথা তেমন কাজ! রাশিয়ার রাসায়নিক কেমিক্যাল সম্পর্কে নিশ্চিত হতে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অ্যাপলো হাসপাতালে পৌঁছলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং।

অর্জুন বলেন, "এখন প্রযুক্তি অনেক উন্নতি। যারা আমার এই কেমিক্যাল নিয়ে হাসাহাসি করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমার কাছে তথ্য আছে, তাই এ ব্যাপারে নিশ্চিত হতে হাসপাতালে এসেছি।" বিজেপি নেতা জানান, অ্যাপলো হাসপাতালে তার পুরো দেহের চেকআপ করাবেন।

বৃহস্পতিবারই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের জগদ্দলের বাসভবন থেকে সিআইডির দফতরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে প্রাণে মারার চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছিলেন। সেদিনই রাশিয়ার রাসায়নিকের প্রসঙ্গ সামনে এনেছিলেন অর্জুন।

তিনি বলেন, "অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। সিআইডি বা অন্য কোনও এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে সেই কেমিক্যাল যদি চেয়ারের আশেপাশেও স্প্রে করে দেয় তবে সঙ্গে সঙ্গে কিছু হবে না, কিন্তু তিন থেকে ছ'মাস পরে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।"

অর্জুনকে কটাক্ষ করে শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "অর্জুন সিংয়ের মাথায় কেমিক্যাল লোচা হয়েছে। ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। ওকে বাইরে ছেড়ে রাখা নিরাপদ নয়। ওর চিকিৎসা দরকার।"

যার জবাবে এদিন নাম না করে সোমনাথ শ্যামকে মুর্খ বলেছেন অর্জুন। পাল্টা তৃণমূল বিধায়ক কী বলেন, এখন সেটাই দেখার। অর্জুনের শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়েও কৌতূহলী সব মহল। 


```