
শেষ আপডেট: 7 April 2023 14:01
দ্য ওয়াল ব্যুরো: করোনা (Corona) ভারতের জন্য যেন বিপজ্জনক না হয়ে ওঠে, তাই আগে থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া আগেই বলেছিলেন, সমস্ত রাজ্যের হাসপাতাল-নার্সিংহোমগুলিকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। করোনা (Covid) ঠেকানোর সবরকম ব্যবস্থা যেন থাকে তা খতিয়ে দেখবে কেন্দ্র। করোনা ঠেকাতে রাজ্যে রাজ্যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা কেমন, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি কী ব্যবস্থা নিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে নজরদারি চালানো হবে।
আগামী দিনে যদি কোভিডের কোনও ঢেউ আসে, তবে তার মোকাবিলার জন্য রাজ্যে রাজ্যে হাসপাতালগুলি কতটা প্রস্তুত, মহড়ার মাধ্যমে দেখে নেওয়া হবে সেটাই। এই উদ্য়োগকেই বলা হচ্ছে মক ড্রিল (Mock Drills)। করোনা-প্রস্ততি খতিয়ে দেখতেই এই আয়োজন। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া উপস্থিত থাকবেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এই মহড়ায় অংশ নেবেন সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও।
করোনা নিয়ে উদ্বেগজনিত পরিস্থিতিতে আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। উপস্থিত ছিলেন শতাধিক চিকিৎসক। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত চিকিৎসককে ফের শামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। কোভিড বিধি মেনে চলা এবং করোনা সংক্রান্ত গুজব যাতে না ছড়ানো হয়, আজ সেই আবেদন জানিয়েছেন মাণ্ডবিয়া। চিকিৎসকদের কাছে সঠিক তথ্য পরিবেশনের আবেদনও জানানো হয়েছে।
মক ড্রিলে কী কী খতিয়ে দেখা হবে? কোভিড (Corona) ঠেকাতে কী কী ব্যবস্থা নিয়েছে হাসপাতাল-নার্সিংহোমগুলি। জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা কেমন, করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা কেমন, কোভিড টেস্ট কেমন হচ্ছে। তাছাড়া দেখা হবে, হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের হাল কেমন, আইসোলেশন বেড কত আছে, অক্সিজেন বেড ও আইসিইউ বেড কটা রয়েছে। ভেন্টিলেটর বেডের সংখ্যা কত, সঙ্কটাপন্ন কোভিড রোগীদের জন্য ভেন্টিলেটর ও তরল অক্সিজেন কী পরিমাণে রয়েছে।
একই অটোর তিনটি আলাদা রেজিস্ট্রেশন নম্বর, দিব্যি চলছে রাস্তায়! দেখে তাজ্জব নেটিজেনরা