Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘রসগোল্লা ভালো নয়’, মিষ্টি নিয়ে বচসা থেকে চলল গুলি! বসিরহাটে ধুন্ধুমার কাণ্ড

বসিরহাট থানার কলেজ পাড়া এলাকায় মিষ্টি কিনতে এসে গুলিবিদ্ধ হন এক ক্রেতা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‘রসগোল্লা ভালো নয়’, মিষ্টি নিয়ে বচসা থেকে চলল গুলি! বসিরহাটে ধুন্ধুমার কাণ্ড

শেষ আপডেট: 10 December 2023 23:03

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: রসগোল্লা খেয়ে মন ভরেনি। মনের মতো স্বাদ না মেলায় মিষ্টির দোকানে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, সেই গোলমালের মধ্যেই চলে গুলি। আর সেসময় মিষ্টি কিনতে এসে গুলিবিদ্ধ হন এক ক্রেতা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সন্ধ্যায় বসিরহাট থানার কলেজ পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

 আহতের নাম নবীন কুমার দাস। গুলি লাগার পর প্রথমে ওই ব্যক্তিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 পুলিশ সূত্রের খবর, বসিরহাট পুরসভার ১৪ নং ওয়ার্ডের টাকি রোডে তাপস মণ্ডলের মিষ্টির দোকানে এদিন সন্ধে ঘটনাটি ঘটেছে। তাপসবাবু জানিয়েছেন “চারজন টেবিলে বসে রসগোল্লার অর্ডার দেয়। কর্মচারী মিষ্টি দেওয়ার পর তাঁরা বলে ওঠেন রসগোল্লা ভালো নয়। তোমরা লোক ঠকিয়ে ব্যবসা করছ।” আর তাঁদের এই কথার প্রতিবাদ করাতেই দোকানের মালিককে মারধর এবং আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানো বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রায় ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও পুলিশ জানিয়েছে, ২ রাউন্ড গুলি চলেছে।

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডো শুয়ে নবীনকুমার দাস বলেন, “দুষ্কৃতীদের কাউকেই চিনতাম না। হঠাৎ পিস্তল বের করে দুষ্কৃতীরা গুলি চালাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আমি গুলিবিদ্ধ হই।”

রবিবার সন্ধে আচমকাই ছুটির আমেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে বসিরহাটের প্রান্তিক ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা এলাকায় পুলিশের বিশাল বাহিনি মোতায়েন করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।


```