Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কাবুলে ফের হামলা! বিমানবন্দর সংলগ্ন এলাকায় রকেট হানা জঙ্গিদের, নিহত এক শিশু-সহ দু'জন

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরণ কাবুলে (kabul blast)! দিন তিনেক আগেই কাবুল বিমানবন্দরে (kabul airport) জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষের নিহত হওয়ার ছবি এখনও দগদগে। তারই মধ্যে বিমানবন্দর সংলগ্ন খাওয়াজা বুগরা (Khwaja Bugra) এলাকায় বড়সড় রকেট হামল

কাবুলে ফের হামলা! বিমানবন্দর সংলগ্ন এলাকায় রকেট হানা জঙ্গিদের, নিহত এক শিশু-সহ দু'জন

শেষ আপডেট: 29 August 2021 15:37

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরণ কাবুলে (kabul blast)! দিন তিনেক আগেই কাবুল বিমানবন্দরে (kabul airport) জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষের নিহত হওয়ার ছবি এখনও দগদগে। তারই মধ্যে বিমানবন্দর সংলগ্ন খাওয়াজা বুগরা (Khwaja Bugra) এলাকায় বড়সড় রকেট হামলা ঘটল আবারও। ১ শিশু-সহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ৩ জন। বৃহস্পতিবার বিমানবন্দরে আইএস (ISIS) জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার পরে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা (America)। মার্কিন প্রেসিডেনট জো বাইডেন (Joe Biden) বলেছিলেন, 'অপরাধীদের খুঁজে বের করে মারব।' সেই মতোই আফগানিস্তানের আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন (drone) হামলা চালায় আমেরিকা। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি সংগঠনের গোপন আস্তানা। আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে দু-একদিনেই ফের জঙ্গি হানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন মনে করা হচ্ছে, এই হামলার বদলা নিতেই আজকে ফের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মূলত মার্কিন নাগরিকদের লক্ষ্য করেই চলে হামলা। তবে এখানেই শেষ নয়। স্থানীয় সূত্রের খবর, এই ঘটনার পরেই আরও একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এক আত্মঘাতী জঙ্গি বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সম্ভবত বিমানবন্দরেই আরও বড় হামলার ছক ছিল। মার্কিন সেনার তরফে আকাশপথে হামলা চালানো হয় তার উপর। তাতেই আত্মঘাতী জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি আমেরিকার। গতকালই কাবুলে মার্কিন দূতাবাস থেকে একটি সতর্কতামূলক বার্তা জারি করে জানানো হয়, 'ফের এখানে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবার হামলা চালাতে পারে জঙ্গিরা।' এর পাশাপাশি কাবুল বিমানবন্দরের আশেপাশের সমস্ত মার্কিন নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে শেষরক্ষা হল না। বিস্ফোরণ ঘটিয়ে তিন জনকে মেরে ফেলল জঙ্গিরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```