Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বিকল লিফটে একলা আটকে দু'দিন! নিজের প্রস্রাব পান করে প্রাণে বাঁচলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'দিন বন্ধ লিফটের ভেতর বন্দি! ভাবতেই ভয় লাগে, তাই না? এমনটাই ঘটেছে এক ব্রিটিশ মহিলার সঙ্গে। খাবার নেই, জল নেই। কোনও রকমে শ্বাস নেওয়া টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করার পরে, তিনি ভাগ করে নিয়

বিকল লিফটে একলা আটকে দু'দিন! নিজের প্রস্রাব পান করে প্রাণে বাঁচলেন মহিলা

শেষ আপডেট: 14 May 2019 19:52

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'দিন বন্ধ লিফটের ভেতর বন্দি! ভাবতেই ভয় লাগে, তাই না? এমনটাই ঘটেছে এক ব্রিটিশ মহিলার সঙ্গে। খাবার নেই, জল নেই। কোনও রকমে শ্বাস নেওয়া টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করার পরে, তিনি ভাগ করে নিয়েছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে নিজের নাম জানাতে রাজি হননি তিনি। আসলে দু'দিন খাবার ছাড়া থাকা গেলেও, পানীয় জল ছাড়া বেঁচে থাকা কার্যত অসম্ভব। কিন্তু বেঁচে থাকার জন্য ওই মহিলা যা করেছেন, তা হয়তো আপনার ভাবনারও অতীত। কিন্তু এ ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। জানা গিয়েছে, তৃষ্ণা মেটাতে নিজের প্রস্রাব পান করেন ওই ব্রিটিশ মহিলা। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মুহূর্তে তিনি এমন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের কেন্ট প্রদেশের হাভেল স্কোয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে। বছর পঞ্চাশের ওই মহিলা বলেন, "আমার ভীষণ অসুস্থ লাগছিল। ভয়ে, চিন্তায় গলা শুকিয়ে কাঠ। কিছুই অনুভব করছিলাম না, কেবল বুকফাটা তৃষ্ণা। উপায় না দেখে শেষমেশ... ঘেন্না করেছিল খুবই। তবে তার চেয়ে বেশি তীব্র ছিল তেষ্টা। এক সময়ে ঘুমিয়ে পড়ি ক্লান্তিতে, কিছু মনে নেই তার পরে।"
[caption id="attachment_104185" align="aligncenter" width="810"] এই বিল্ডিংয়েই ঘটেছে ঘটনাটি।[/caption] জানা গিয়েছে, গত শুক্রবার অফিসের কাজ শেষ হওয়ার পরে বেরোন তিনি। রোজকার মতোই লিফটে ঢুকে বোতাম টেপেন, নীচে নামার জন্য। একাই ছিলেন লিফটে। কিন্তু সে দিন আচমকাই কোনও যান্ত্রিক গোলযোগে বন্ধ হয়ে যায় লিফট। আটকে পড়েন তিনি। প্রথমে ভেবেছিলেন, কোনও ফ্লোরে হয়তো লিফট থামিয়েছে কেউ, উঠবে বলে। কিন্তু চকিতে বুঝতে পারেন, দু'টি ফ্লোরের মাঝখানে থেমে রয়েছে লিফটটি। কী করবেন বুঝতে না পেরে চিৎকারও করেন তিনি। কিন্তু সে চিৎকার কারও কানে পৌঁছয়নি। তত ক্ষণে বাইরে থেকেও চেষ্টা চলছে লিফট সারানোর। সম্ভব হয়নি। এমনকী তাঁর কাছে খাবারও পৌঁছে দেওয়ার চেষ্টা চলে৷ কিন্তু নাহ! টানা দু’দিন সম্ভব হয়নি লিফট খোলা। ক্রমে অবসন্ন হয়ে পড়েন ওই মহিলা। ৪৮ ঘণ্টার মাথায় শেষমেষ লিফটের দরজা ভাঙা সম্ভব হয়। এর পরেই সেখান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। তবে প্রস্রাব পান করেছিলেন বলেই এ যাত্রা প্রাণে বাঁচলেন ওই ব্রিটিশ মহিলা। নইলে হয়তো বড় কোনও বিপদ ঘটতে পারত।

```