দাদাদের মারামারি থামাতে গিয়ে পাল্টা প্রহৃত, আট বছরের ছাত্রের মৃত্যু দিল্লিতে
দ্য ওয়াল ব্যুরো: দুই কিশোর দলের মারামারির মাঝে পড়ে, মাথায় চোট পেয়ে মৃত্যু হল আট বছরের এক খুদের। বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি মাদ্রাসার বাইরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুটি ওই মাদ্রাসারই পড়ুয়া।
পুলিশ জানিয়েছে, মাদ্
শেষ আপডেট: 26 October 2018 00:50
দ্য ওয়াল ব্যুরো: দুই কিশোর দলের মারামারির মাঝে পড়ে, মাথায় চোট পেয়ে মৃত্যু হল আট বছরের এক খুদের। বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি মাদ্রাসার বাইরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুটি ওই মাদ্রাসারই পড়ুয়া।
পুলিশ জানিয়েছে, মাদ্রাসার পাশেই একটি ফাঁকা জমিতে কারা খেলবে, তাই নিয়ে বচসা হচ্ছিল দু'টি কিশোর দলের মধ্যে। সকলেই নাবালক। একটি দল দাবি করে তারা মাদ্রাসার পড়ুয়া, ওই জমিতে খেলার অধিকার তাদেরই আছে। অন্য একটি দলে ছিল স্থানীয় ছেলেরা, যারা জানায় আশপাশে আর কোনও মাঠ নেই খেলার। এই বচসা শেষমেষ গড়ায় হাতাহাতিতে।
শুরু হয় প্রবল মারপিট। এ সবের মাঝেই কোনও ভাবে পড়ে যায় আট বছরের খুদেটি। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছে, সে স্কুলের দাদাদের থামানোর চেষ্টা করছিল। কিন্তু থামা দূরের কথা, ঘটে যায় বিপদ। তাকেই মারতে শুরু করে কয়েক জন ছেলে। কোনও ভাবে খুব জোরে মাথায় লাগে তার। ঘটনাস্থলেই জ্ঞান হারায় সে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে।
পুলিশ জানিয়েছে, আদতে হরিয়ানার মেওয়াটের বাসিন্দা ওই শিশুর পরিবারের লোককে খবর দেওয়া হলে, তাঁরা এসে কান্নায় ভেঙে পড়েন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। ওই বচসাকারী নাবালকদের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত কিশোরদের মধ্যে চার জনকে গ্রেফতারও করা হয়েছে।