Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পরপর চিঠি, ৬০ বাসিন্দার আধার নিষ্ক্রিয় হওয়ার খবরে জামালপুরে আশঙ্কার মেঘ

এবার আধার চক্রে শঙ্কিত বাসিন্দারা। এক আধজন নয়, জামালপুরের প্রায় ৬০ জন বাসিন্দার কাছে আধার নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পৌঁছেছে। দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। 

পরপর চিঠি, ৬০ বাসিন্দার আধার নিষ্ক্রিয় হওয়ার খবরে জামালপুরে আশঙ্কার মেঘ

শেষ আপডেট: 16 February 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার আধার চক্রে শঙ্কিত বাসিন্দারা। এক আধজন নয়, জামালপুরের প্রায় ৬০ জন বাসিন্দার কাছে আধার নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পৌঁছেছে। দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। 

আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে চিঠি এসেছে জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকার প্রায় ৬০ জন বাসিন্দার কাছে। 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। আবুজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকেও এমন চিঠি পেয়েছেন । 

গ্রামের বাসিন্দা প্রিয়া সরকার, পুতুল সরকার, বিপুল বিশ্বাস, লিপিকা বিশ্বাসরা জানান, কেন এভাবে তাঁদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন সহ আধার নির্ভর কাজও বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। কেন এমনটা হয়েছে কেউই বুঝে উঠতে পারছেন না। আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর পৌঁছেছে।

তবে এ ব্যাপারে ব্লক প্রশাসনও কার্যত অন্ধকারে। জামালপুর ব্লকের বিডিও পার্থসারথি দে জানান, ঘটনাটি জানার পর তিনি এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও তথ্য পাননি। এমনকি আধারের টোল ফ্রি নম্বরে ফোন করে জানার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই নম্বরে যোগাযোগ করতে পারেননি।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ডামাডোল। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে। যেন তুঘলকি নিয়ম চলছে। একবার বলা হচ্ছে, আধারই হল নাগরিকদের একমাত্র পরিচয়পত্র। আবার কখনও বলা হচ্ছে আধার না হলেও চলবে। সব মিলিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।" জেলা বিজেপির যুবমোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহরায় বলেন, "হয়তো তাঁদের কাগজপত্রে কিছু ভুল থাকতে পারে। তারজন্য আধার নিষ্ক্রিয় করা হয়েছে।


```