
শেষ আপডেট: 28 March 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো: যদি হও সুজন, তেঁতুলপাতায় ৯ জন। নিয়ম অনুযায়ী ৯ জন তো দূর, একটি স্কুটিতে সর্বাধিক দু'জন বসতে পারেন। এবং স্কুটি হোক বা বাইক, হেলমেট পরা বাধ্যতামূলক। তবে যাত্রীদের অনেকেই যে সেসব নিয়মের তোয়াক্কা করেন না, তার উদাহরণ ভুরিভুরি। সম্প্রতি মুম্বইয়ের রাস্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি স্কুটিতে বসে অত্যন্ত দ্রুতগতিতে ব্যস্ত রাস্তা দিয়ে যেতে দেখাব যাচ্ছে ৪ জন তরুণীকে (4 Girls On a Single Scooty)। তাঁদের কারওরই মাথায় হেলমেট নেই। শুধু তাই নয়, চলন্ত স্কুটিতে বসে সেলফি এবং ভিডিও তুলতেও দেখা গেছে তাঁদের।
ঘটনাটি মুম্বইয়ের (Mumbai) পাম বিচ রোড এলাকার। রুপালি শর্মা নাম এক তরুণী নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ভিডিওটি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আনন্দ উপভোগ করা একরকম জিনিস। কিন্তু এটা আত্মহত্যাপ্রবণতার নামান্তর। অল্পবয়সি ছেলেমেয়েদের মধ্যে আরও সচেতনতার প্রচার দরকার। হয়তো সর্বোচ্চ জরিমানা করলে তবে কাজ হবে।' ওই পোস্টে তিনি আরও জানান, ২৫ তারিখ বিকেল ৫.১২ মিনিটে বিপজ্জনকভাবে যেতে দেখা গেছে ওই ৪ জনকে।
টুইটারে তিনি ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি। তারপরেই নভি মুম্বই পুলিশের (Navi Mumbai Police) চোখে পড়ে সেটি। রুপালির পোস্টেই পুলিশের তরফে লেখা হয়, 'নম্বর প্লেট দেখা যাচ্ছে না।' তার জবাবে রুপালি জানান, 'ওরা এতটাই দ্রুত গতিতে যাচ্ছিল যে সেটা দেখার সুযোগ পাইনি। তবে আমার মনে হয়, পাম বিচ রোডের সিসিটিভি ফুটেজ দেখলে জানা যাবে।'
https://twitter.com/RupaliVKSharma/status/1639889993178181634?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639889993178181634%7Ctwgr%5Edaab55bb009007beaeede4df83126c63e07a1102%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fbuzz%2Fwatch-4-girls-all-without-helmets-on-a-single-scooty-take-to-mumbai-roads-7401889.html
পরে নভি মুম্বই পুলিশ ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়েছে রুপালিকে। 'দয়া করে সঠিক লোকেশন এবং মোবাইল নম্বর শেয়ার করুন, যাতে আমরা পদক্ষেপ নিতে পারি,' রুপালির পোস্টে লেখে পুলিশ।
https://twitter.com/Navimumpolice/status/1639890805820211201?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640105151947214848%7Ctwgr%5Edaab55bb009007beaeede4df83126c63e07a1102%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fbuzz%2Fwatch-4-girls-all-without-helmets-on-a-single-scooty-take-to-mumbai-roads-7401889.html
প্রসঙ্গত, পুলিশের তরফে বারবার বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে সতর্ক করা হলেও এখনও অনেকেই সে ব্যাপারে উদাসীন। পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও নিয়মিত পথ সুরক্ষা সপ্তাহও পালন করা হয়, যেখানে বারবার আরোহীদের হেলমেট না পরে বাইকে সওয়ার হওয়ার ব্যাপারে সাবধান করা হয়। কিন্তু তা সত্বেও শুধু বাংলাতেই নয়, দেশজুড়েই এই ধরনের একাধিক ঘটনা সামনে আসে, যেখানে অ্যাডভেঞ্চারের নেশায় নিজেদের বিপদের মুখে ঠেলে দিতেও পিছপা হন না যাত্রীরা।
'সর্বহারা' শতরূপের বিলাস গাড়ির নথি দিলেন কুণাল, পাল্টা কী বললেন সিপিএম নেতা?