Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে খামখেয়ালি শীত

দ্য ওয়াল ব্যুরো: পৌষ সংক্রান্তির পর থেকেই সে চলে গিয়েছিল ব্যাকফুটে। চড়চড়িয়ে বেড়েছিল তাপমাত্রা। জলবায়ু বদলের ফলে উত্তুরে হাওয়াকে সঙ্গী করে মাঘেও শীত ফিরতে পারে বলে আগাম জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি করে 'আবার সে এসেছে ফির

উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে খামখেয়ালি শীত

শেষ আপডেট: 28 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পৌষ সংক্রান্তির পর থেকেই সে চলে গিয়েছিল ব্যাকফুটে। চড়চড়িয়ে বেড়েছিল তাপমাত্রা। জলবায়ু বদলের ফলে উত্তুরে হাওয়াকে সঙ্গী করে মাঘেও শীত ফিরতে পারে বলে আগাম জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি করে 'আবার সে এসেছে ফিরিয়া।' আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আবার নিম্নমুখী হবে পারদ। ফলে জানুয়ারির শেষ পর্যন্ত রাজ্য জুড়ে ঠান্ডা থাকবে। এমনকি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে গোটা উত্তরভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তুষারপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডের নানা জায়গায়। তার জেরেই নামতে শুরু করেছে বঙ্গের তাপমাত্রা। যদিও সোমবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল। কনকনে ঠাণ্ডায় কেঁপেছিল শহর। দার্জিলিঙেও এ বছর বরফ পড়েছে। তবে পৌষ সংক্রান্তির পর থেকেই উত্তুরে হাওয়া কার্যত বিদায় নেয়। গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার কারণে সাগর থেকে গরম জোলো হাওয়া ঢুকেছে বঙ্গে।  তবে অক্ষরেখাটি সরে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার সকাল থেকে ফের উত্তুরে হাওয়া ঢুকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে।  তার জেরে তাপমাত্রার পারদ আরও নামবে বলেই আশা করা যায়। মৌসম ভবন জানিয়েছে, জলবায়ু বদলের ফলে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে আসা ঠান্ডা হাওয়া বা পশ্চিমি ঝঞ্ঝারও চরিত্র বদলাচ্ছে। তার জন্যই হয়তো খামখেয়ালি হয়ে উঠেছে শীত।  

```