Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

৩৬ ঘণ্টা লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না! বঙ্গোপসাগরে ট্রলার ডুবে মৃত ৮, নিখোঁজ এখনও ১

শনিবার সকালে খবর পেয়েই ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল বেশ কয়েকটি ট্রলার। অবশেষে অনেক সমস্যা, বাধা বিপত্তি কাটিয়ে রবিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ।

৩৬ ঘণ্টা লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না! বঙ্গোপসাগরে ট্রলার ডুবে মৃত ৮, নিখোঁজ এখনও ১

কাকদ্বীপে ট্রলার ডুবি

শেষ আপডেট: 22 September 2024 21:17

দ্য ওয়াল ব্যুরো: টানা ৩৬ ঘণ্টা লড়াই করেও শেষরক্ষা হল না। শুক্রবার মাঝ রাতে বঙ্গোপসাগরে টর্নেডোর মধ্যে পড়ে ডুবে গিয়েছিল মৎস্যজীবীদের একটি ট্রলার। শেষমেশ কাকদ্বীপের ডুবে যাওয়া ট্রলারে তল্লাশি চালিয়ে উদ্ধার ৮ মৎস্যজীবীর দেহ। অন্যদিকে, নিরঞ্জন দাস নামে এখনও এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

এফবি গোবিন্দ নামে ওই ট্রলারে মোট ৯ জন মৎস্যজীবী ছিলেন। শুক্রবার দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন সকলেই। শনিবার সকালে খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল বেশ কয়েকটি ট্রলার। অবশেষে অনেক সমস্যা, বাধা বিপত্তি কাটিয়ে রবিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ।

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারটিকে এদিন প্রায় আটটি মৎস্যজীবী ট্রলার দিয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপে টেনে নিয়ে আসা হয় এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে ৮ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। পরে হরিপুরের ঘাটে তাঁদের দেহ শনাক্তকরণের কাজ শুরু হয়। একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ। তাঁর খোঁজেও তল্লাশি শুরু চলেছে।

মৃতদেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠানো হয়েছে। তার আগে প্রশাসনের তরফে ওই দেহগুলি শনাক্ত করার জন্য রবিবারই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে সকলের হাতে প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সরকারি কাগজপত্র। এদিকে মৃত মৎস্যজীবীদের পরিবারকে রাজ্য আর্থিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 

এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার পাশাপাশি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন


```