Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার, কেটে নেওয়া হয়েছে যৌনাঙ্গও! দত্তপুকুরে হইচই

দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। কে বা কারা এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।

মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার, কেটে নেওয়া হয়েছে যৌনাঙ্গও! দত্তপুকুরে হইচই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 February 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শুধু তাই নয়, যুবকের যৌনাঙ্গও উপড়ে ফেলা হয়েছে বলে খবর। স্থানীয় কৃষকরা জমিতে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। কে বা কারা এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা যাচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে মৃত ওই যুবকের বয়স ৪০ এর কাছাকাছি।

সোমবার সকাল সকাল অন্যান্য দিনের মতোই মাঠে কাজ করতে আসেন চাষিরা। তখনই দেখতে পান মাঠে দেহ পড়ে আছে। চারপাশে রক্ত। শুধু তাই নয়, রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও মিলেছে আশপাশ থেকে। 

পুলিশের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। শুধু খুনই নয়, দেহ পোড়ানোরও চেষ্টা করা হয়েছে। ঘটনার পরেই এলাকায় পুলিশের নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।


```