Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ক্যানসারের সঙ্গে লড়াই শেষ হল ধোঁয়ায় দমবন্ধ হয়ে, ইএসআই হাসপাতালে আগুনের বলি গাইঘাটার উত্তম

ভিনরাজ্য থেকে চিকিৎসা করিয়ে আসার পর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় গাইঘাটার বাসিন্দা বছর ৪৭ এর উত্তম বর্ধনকে ভর্তি করা হয়েছিল শিয়ালদহের ইএসআই হাসপাতালে।

ক্যানসারের সঙ্গে লড়াই শেষ হল ধোঁয়ায় দমবন্ধ হয়ে, ইএসআই হাসপাতালে আগুনের বলি গাইঘাটার উত্তম

নিহত উত্তম বর্ধন

শেষ আপডেট: 18 October 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আগেই ধরা পড়েছিল মারণ রোগ ক্যানসার। চিকিৎসাও চলছিল। তবে এভাবে যে শেষ হবেন, তা যেন কল্পনাও করতে পারেনি গোটা পরিবার। খবর আসার পর থেকেই শোকে মুহ্যমান গোটা পরিবার। 

ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে আসার পর শারীরিক অসুস্থতা আবারও বেড়ে যাওয়ায় গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকার বাসিন্দা বছর ৪৭ এর উত্তম বর্ধনকে ভর্তি করা হয়েছিল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। আর কয়েকদিন পরেই ছুটি দেওয়া হবে বলে পরিবারের লোকেদের জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবে বাড়ি আর ফেরা হল না। তার আগেই শেষ হয়ে গেল সবকিছু। শুক্রবার সকালে বাড়িতে এসে পৌঁছল চরম দুঃসংবাদ। ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল উত্তম বর্ধনের। 

একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন উত্তমবাবু। এক মেয়ে রয়েছে তাঁর। এদিন সকালে হঠাৎই শিয়ালদহর ইএসআই হাসপাতালে আগুন লাগে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও মুহূর্তেই তা বিধ্বংসী আকার নেয়। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে থাকা প্রায় ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও, দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় উত্তম বর্ধনের। কীভাবে আগুন লাগল তা এখনও জানা সম্ভব হয়নি। তদন্ত চালাচ্ছে প্রশাসন।


```