Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

২৩ বার বিয়ে ও ডিভোর্স, তাও মাত্র দু'সপ্তাহে, কারণ জানলে অবাক হবেন!

দ্য ওয়াল ব্যুরো : দু'সপ্তাহে ২৩ বার বিয়ে ও ডিভোর্স। তাও পরিবার ও আত্মীয়দের মধ্যে। এমনকি বাদ যায়নি মা-বোনও। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল চিন। কিন্তু কেন এতবার বিয়ে ও ডিভোর্স? এর পিছনে অবশ্য আছে সম্পত্তির খেলা। চিনের আইন অনুসারে, উন্নয়ন প্

২৩ বার বিয়ে ও ডিভোর্স, তাও মাত্র দু'সপ্তাহে, কারণ জানলে অবাক হবেন!

শেষ আপডেট: 27 September 2019 06:43

দ্য ওয়াল ব্যুরো : দু'সপ্তাহে ২৩ বার বিয়ে ও ডিভোর্স। তাও পরিবার ও আত্মীয়দের মধ্যে। এমনকি বাদ যায়নি মা-বোনও। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল চিন। কিন্তু কেন এতবার বিয়ে ও ডিভোর্স? এর পিছনে অবশ্য আছে সম্পত্তির খেলা। চিনের আইন অনুসারে, উন্নয়ন প্রকল্পের আওতায় যদি কারও বাড়ি ভাঙা পড়ে, তা হলে সেই বাড়ির প্রত্যেক পরিবার পিছু ৪০ বর্গকিলোমিটারের বাড়ি দেওয়া হবে। এই সুবিধা নেওয়ার জন্যই এই কাণ্ড। ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরে। সেখানেই একটি পরিবারের বাড়ি ভাঙা পড়ছিল উন্নয়ন প্রকল্পের আওতায়। তখনই পরিবারের লোকেরা বেশি পরিমাণ জায়গা পেতে এই ফন্দি আঁটেন। মাত্র দু'সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে ২৩ বার বিয়ে ও ডিভোর্স করেছেন তাঁরা। এই কাণ্ড শুরু করেন প্যান নামের এক ব্যক্তি। প্রথমে তিনি নিজের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেন। ছ'দিন পরেই অবশ্য তাঁকে ফের একবার ডিভোর্স দেন। তারপর নিজের বোনকেই বিয়ে করেন প্যান। তাঁকে ডিভোর্স দেওয়ার পর বিয়ে করেন প্রাক্তন স্ত্রীর বোন অর্থাৎ নিজের প্রাক্তন শ্যালিকাকে। এমনকি নিজের মাকেও পর্যন্ত তিনি বিয়ে করেছেন বলে খবর। শুধু প্যান নয়, এই কাজে যোগ দেন তাঁর পরিবারের অন্যরা। আত্মীয়রাও পিছিয়ে থাকেননি। প্যানের বাবাও বেশ কয়েকজন আত্মীয়াকে বিয়ে করেন। কিন্তু প্রত্যেকবার বিয়ে করার সময় তাঁরা নথি হিসেবে জানিয়েছিলেন পাত্রীদের বাড়ি অন্য গ্রামে। আইন অনুযায়ী তাঁর আগের স্ত্রীরাও সম্পত্তি পাবেন। তাই এই কাণ্ড করা হয়েছিল। কিন্তু এত কাণ্ড করেও বাড়ি তো দূরের কথা, আপাতত জেলের হাওয়া খাচ্ছেন তিনি। গত সপ্তাহে এই জালিয়াতি ধরা পড়ে যায়। দেখা যায়, এক সপ্তাহে তিনবার বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছেন প্যান। তারপরেই তদন্ত শুরু হয়। তদন্ত করতে বাকি ঘটনাটাও সামনে চলে আসে। জালিয়াতির অভিযোগে ওই পরিবারের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা।  

```