Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রাশিয়া নয়, হিলারির ই-মেল হ্যাক করেছিল চিন, দাবি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পরেই শোনা গিয়েছিল, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেল হ্যাক করেছে রাশিয়া। সেখান থেকে যা কিছু গোপন তথ্য পেয়েছিল, সব জানিয়ে দিয়েছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া নয়, হিলারির ই-মেল হ্যাক করেছিল চিন, দাবি ট্রাম্পের

শেষ আপডেট: 29 August 2018 06:24

দ্য ওয়াল ব্যুরো : ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পরেই শোনা গিয়েছিল, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেল হ্যাক করেছে রাশিয়া। সেখান থেকে যা কিছু গোপন তথ্য পেয়েছিল, সব জানিয়ে দিয়েছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে। তাতেই জিতে গিয়েছেন ট্রাম্প। বুধবার ভোরে ট্রাম্প টুইটারে লিখেছেন, হিলারির গোপন ই-মেল হ্যাক করেছিল চিন। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি। এই টুইট নিয়ে সাড়া পড়ে গিয়েছে আমেরিকায়। কারণ গত জুলাই মাসে আমেরিকার ফেডারেল গ্র্যান্ড জুরি হিলারির ই-মেল হ্যাক করার জন্য ১২ জন রাশিয়ান গোয়েন্দা অফিসারকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৬-র ভোটে রাশিয়া ঠিক কী ভূমিকা পালন করেছিল, গোপনে রিপাবলিকান পার্টিকে সাহায্য করেছিল কিনা, তা নিয়ে তদন্ত করছেন আমেরিকার প্রশাসনের স্পেশ্যাল কাউন্সেল রবার্ট মুয়েলার। যদিও রাশিয়া থেকে গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করা হয়েছে। রাশিয়ার থেকে সাহায্য নেওয়ার কথা মানেননি ট্রাম্পও। এবার তিনি বিরোধী প্রার্থীর ই-মেল হ্যাক করার দায় চাপালেন অপর দেশের ওপরে । https://twitter.com/realDonaldTrump/status/1034654816046329856

```