Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আমন্ত্রিত হিসেবে নির্দিষ্ট জায়গাতেই বসতে হয়েছিল তাঁকে, ব্য়াখ্য়া সিধুর

দ্য ওয়াল ব্যুরো: কোনও জায়গায় সম্মানিত অতিথি হিসেবে গেলে সেখানে ইচ্ছেমতো আসনে বসা যায় না, আমন্ত্রকদের ঠিক করে দেওয়া আসনেই বসতে হয়। দিন কয়েক ধরে লাগাতার বিতর্ক ও প্রশ্নের মুখে পড়ার পরে এমনটাই ব্যাখ্যা দিলেন প্রাক্তন ক্রিকেটার এবং কংগ্রেস নেত

আমন্ত্রিত হিসেবে নির্দিষ্ট জায়গাতেই বসতে হয়েছিল তাঁকে, ব্য়াখ্য়া সিধুর

শেষ আপডেট: 20 August 2018 05:54

দ্য ওয়াল ব্যুরো: কোনও জায়গায় সম্মানিত অতিথি হিসেবে গেলে সেখানে ইচ্ছেমতো আসনে বসা যায় না, আমন্ত্রকদের ঠিক করে দেওয়া আসনেই বসতে হয়। দিন কয়েক ধরে লাগাতার বিতর্ক ও প্রশ্নের মুখে পড়ার পরে এমনটাই ব্যাখ্যা দিলেন প্রাক্তন ক্রিকেটার এবং কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু। ইসলামাবাদে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সিধু। সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসেছিলেন তিনি। দু’জনের পাশাপাশি বসা সেই ছবি সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই বিতর্কের বন্যা বয়ে যায়। প্রশ্ন ওঠে, বিদেশি অভ্যাগতদের সারিতে না বসে মাসুদ খানের পাশে বসার মানে কী! শুধু তা-অ নয়। অনুষ্ঠান শুরুর আগে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে জড়িয়ে ধরতেও দেখা যায় সিধুকে। ফলে সমালোচনার ঝড় বয়ে যায়। যথারীতি আক্রমণের অস্ত্র শানায় বিজেপি। জানায়, এটা অপরাধের থেকে কম কিছু নয়। সিধু অবশ্য স্পষ্ট জানান, কোথাও অতিথি হিসেবে গিয়ে বসার জায়গা নিজে নিজে ঠিক করা যায় না। নির্ধারিত আসনেই বসতে হয়। কামার জাভেদকে আলিঙ্গন করার প্রসঙ্গে তিনি আরও বলেন, “কেউ যদি নিজে থেকে আমার পাশে এসে বসেন, বলেন যে আমাদের সংস্কৃতি অভিন্ন, আন্তরিক ভাবে নানা বিষয় আলোচনা করেন, তা হলে আমি কী করব? সৌজন্য না দেখানোটা তো অভব্যতা!” শুধু বিজেপি নয়, সমালোচনা এসেছে কংগ্রেসের তরফেও। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান আহমেদ মীর বলেন, “সিধু এক জন দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি কেন এমন করলেন সেটা তিনিই বলতে পারবেন, তবে এই পরিস্থিতি এড়াতে পারতেন তিনি।”

```