Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ফের উত্তপ্ত উপত্যকা, নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণে হত মেজর-সহ এক জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সীমান্তে টহলদারির সময় আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক সেনা জওয়ান ও একজন সেনা অফিসারের। নৌশেরার লাম সীমান্তের চেকপোস্টের আশপাশেই বিস্ফোরক পোঁতা ছিল বলে সেনা সূত্রে খবর। রুটিন টহলদারির সময় স

ফের উত্তপ্ত উপত্যকা, নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণে হত মেজর-সহ এক জওয়ান

শেষ আপডেট: 10 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সীমান্তে টহলদারির সময় আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক সেনা জওয়ান ও একজন সেনা অফিসারের। নৌশেরার লাম সীমান্তের চেকপোস্টের আশপাশেই বিস্ফোরক পোঁতা ছিল বলে সেনা সূত্রে খবর। রুটিন টহলদারির সময় সেই বিস্ফোরক ফেটেই মৃত্যু হয় দু'জনের। এর আগে নৌশেরা বেল্টে পাক সেনার গুলি ও মর্টারে প্রাণ গিয়েছিল তিন গ্রামবাসীর। সেনা সূত্রে খবর, বিস্ফোরণে আহত দু'জনের মধ্যে একজন ছিলেন জুনিয়র কমিশনড অফিসার, অন্য জন মেজর পদে ছিলেন। আহত অবস্থায় দু'জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। নৌশেরা বেল্টের পাশাপাশি,  কাশ্মীরের শ্রীনগরের লালচকেও জঙ্গিহানার খবর মিলেছে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেছে কিনা সেটা জানা যায়নি। নিয়ন্ত্রণরেখায় এর আগে একাধিকবার আইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে সেনার দাবি, এই ঘটনার পিছনে মদত রয়েছে পাকিস্তান সেনার বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের। ২০১৮-র ৩১ ডিসেম্বর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারতীয় সেনার পোশাক পরে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাক সেনার বিশেষ বাহিনী। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় দু’জনের।  এর আগে ২০১৮-র ফেব্রুয়ারি মাসেও একই চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু সে বারের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ২০১৭ সালে পাক সেনা যে পাঁচটি সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালিয়েছিল তাতে দু’জন ভারতীয় সেনা ও সাত জন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল।  

```