Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পেট্রল, ডিজেল কিনলেই মিলবে ল্যাপটপ-মোবাইল-মোটরবাইক, কোথায় জানেন?

দ্য ওয়াল ব্যুরো:  প্রাণভরে পেট্রল বা ডিজেল কিনুন। হাতে হাতেই মিলবে পুরস্কার। ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ল্যাপটপ থেকে মোটরবাইক পর্যন্ত। যত বেশি লিটার, তত দামি পুরস্কার। না পশ্চিমবঙ্গ নয়, এমন অফার চলছে মধ্যপ্রদেশের পেট্রল পাম্পগুলিতে। দেশ জুড

পেট্রল, ডিজেল কিনলেই মিলবে ল্যাপটপ-মোবাইল-মোটরবাইক, কোথায় জানেন?

শেষ আপডেট: 10 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  প্রাণভরে পেট্রল বা ডিজেল কিনুন। হাতে হাতেই মিলবে পুরস্কার। ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ল্যাপটপ থেকে মোটরবাইক পর্যন্ত। যত বেশি লিটার, তত দামি পুরস্কার। না পশ্চিমবঙ্গ নয়, এমন অফার চলছে মধ্যপ্রদেশের পেট্রল পাম্পগুলিতে। দেশ জুড়ে বন্‌ধ তো হল, কিন্তু পেট্রল-ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এবং টাকার সাপেক্ষে ডলারের দর— যে দুই বিষয়ের উপর নির্ভর করে পেট্রল-ডিজেলের দামের বাড়া-কমা, সেই দু’টিরই কমার কোনও মেজাজ নেই। তাই দামও বাড়িছে মাত্রা ছাড়িয়ে। তার উপর মধ্যপ্রদেশে পেট্রল ও ডিজেলের সবচেয়ে বেশি ভ্যাট ধার্য করেছে সরকার। পেট্রলে ২২ শতাংশ এবং ডিজেলে ২৭ শতাংশ ভ্যাট চালু রয়েছে মধ্যপ্রদেশে। স্থানীয় পাম্প মালিকদের দামি অতিরিক্ত ভ্যাট দিয়ে পাম্প থেকে তেল কিনতে রাজি হচ্ছে না অধিকাংশ বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ির চালকেরাই। পরিস্থিতি এমনই যে রাজ্যের সীমানা পেরিয়ে তেল কিনতে ছুটছেন অধিকাংশ গাড়ির মালিকেরাই। তাই ব্যবসা বাড়তে এই অভিনব কৌশল নিয়েছে মধ্যপ্রদেশের পেট্রল পাম্পের মালিকেরা। স্থানীয় এক পেট্রল পাম্পের মালিক অনুজ খান্ডেলওয়াল বলেছেন, ‘‘১০০ লিটার ডিজেল কিনলে ট্রাক চালকেরা পাবেন বিনামূল্য প্রাতরাশ এবং গরম চা।’’ আর কী কী অফার রয়েছে? অনুজ জানালেন, ৫,০০০ লিটার পেট্রল বা ডিজেল কিনলে পাওয়া যাবে মোবাইল, সাইকেল বা হাতঘরি। ১৫,০০০ লিটারে মিলবে আলমারি, সোফা সেট বা ১০০ গ্রাম ওজনের রূপোর কয়েন। ২৫,০০০ লিটার অবধি মিলবে অটোমেটিক ওয়াশিন মেশিন। আরও বেশি কিনলে, যেমন ৫০,০০০ লিটার পেট্রল বা ডিজেলে পাওয়া যাবে স্প্লিট এসি বা ল্যাপটপ। যদি এক লক্ষ লিটার কেনা যায় তাহলে মিলবে স্কুটার বা মোটরবাইক। নতুন অফার চালুর পর বিক্রিও অনেক বেড়েছে বলে জানিয়েছেন অনুজ। ১০০ লিটার পেট্রল ইতিমধ্যেই কিনতে শুরু করে দিয়েছেন ট্রাক চালকেরা।

```