Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মুখোমুখি সংঘর্ষ লিমুজিন ও টয়োটার, নিউ ইয়র্কে সপ্তাহান্তে প্রাণ গেল ২০ জনের

দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড গতিতে হাইওয়ের পথ ধরেছিল একটা লিমুজিন। যাত্রীরা সবাই হাসতে হাসতে, গান গাইতে গাইতে যাচ্ছেন। বিয়েবাড়ি ফেরত সব যাত্রীদের মুখে তখন খুশির রেশ। আচমকাই ছন্দ পতন। অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা। নিমেষে ভেঙে, তুবড়ে

মুখোমুখি সংঘর্ষ লিমুজিন ও টয়োটার, নিউ ইয়র্কে সপ্তাহান্তে প্রাণ গেল ২০ জনের

শেষ আপডেট: 7 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড গতিতে হাইওয়ের পথ ধরেছিল একটা লিমুজিন। যাত্রীরা সবাই হাসতে হাসতে, গান গাইতে গাইতে যাচ্ছেন। বিয়েবাড়ি ফেরত সব যাত্রীদের মুখে তখন খুশির রেশ। আচমকাই ছন্দ পতন। অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা। নিমেষে ভেঙে, তুবড়ে যায় অভিজাত লিমুজিন গাড়িটি। ভিতরে তখন রক্তাক্ত যাত্রীরা মৃত্যুুুর কোলে ঢোলে পড়েছেন। শনিবার দুপুরে নিউ ইয়র্কের স্কোহেরি কাউন্টির এই দুর্ঘটনাকে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন কাউন্টির পুলিশ কর্তারা। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, আলবানি শহর থেকে ৩০ মাইল পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে ধরে দক্ষিণপশ্চিমে প্রচণ্ড গতিতে যাচ্ছিল ২০০১ ফোর্ড এক্সকারশন লিমুজিনটি। স্কোহেরির ‘অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোর’-এর সামনেই একটি টয়োটা হাইল্যান্ডারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক স্টেট পুলিশ ডেপুটি সুপারিন্টেনডেন্ট ক্রিস্টোফার ফিয়োরে জানিয়েছেন, স্টোরের সামনে যেখানে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে দাঁড়িয়ে ছিলেন অনেক ক্রেতা।মারা গিয়েছেন তাঁদের অনেকেই। সব মিলিয়ে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ২০ জনের। জখম বহু। https://twitter.com/prbarber1/status/1048673649694298113 পুলিশ জানিয়েছে, গাড়ির চালক-সহ সব যাত্রীদেরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সদস্যেরা। স্কোহেরি টাউনের সুপারভাইজার অ্যালান টাভেন্নারের কথায়, "এমন ভয়ানক দুর্ঘটনা বিগত কয়েক বছরে ঘটেনি। সপ্তাহান্তে ছুটি কাটাতে বেরোন অনেকেই। গাড়ির যাত্রীরা ছাড়াও প্রাণ গিয়েছে স্টোরের অনেক ক্রেতারই। এটা খুবই দুঃখজনক। " প্রত্যক্ষদর্শী ওই স্টোরের ম্যানেজার জেসিকা কার্বি জানিয়েছেন, চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে তাঁর হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। লিমুজিনের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের কী অবস্থা, ভাল করে বুঝতেই পারেননি জেসিকা। বুঝতে পারেননি অন্য গাড়িটার কী অবস্থা বা সেটির যাত্রীরা কী ভাবে রয়েছেন। তিনিই প্রথম পুলিশকে ফোন করে ঘটনার বিষয়ে জানান। জেসিকা জানিয়েছেন, এই সময় নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি থেকে প্রচুর লোকজন স্কোহেরিতে ছুটি কাটাতে আসেন। এমন ঘটনায় গোটা শহর জুড়েই এখন শোকের ছায়া।

```