Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

শিল্পপতিরা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন? এজেন্সি ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

দেশের শিল্পপতিদের দেশ ছেড়ে চলা যাওয়া নিয়ে গভীর উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে এ ব্যাপারে রীতিমতো উদ্বেগ ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর কন্ঠে।

শিল্পপতিরা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন? এজেন্সি ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 22 November 2023 18:36

 দ্য ওয়াল ব্যুরো: দেশের শিল্পপতিদের দেশ ছেড়ে চলা যাওয়া নিয়ে গভীর উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে এ ব্যাপারে রীতিমতো উদ্বেগ ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর কন্ঠে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কেন আমাদের দেশের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কেন তাঁরা সবসময় ভয়ে ভয়ে থাকেন যে এই বুঝি কোনও এজেন্সি তাঁদের গলা টিপে ধরলো।”

শিল্পপতিরা ব্যবসা করার বিনিময়ে সরকারকে কর দেন। একই সঙ্গে তাঁদের শিল্পস্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও তৈরি হয়। তাই শিল্পপতিদের প্রতি কোনও সরকারের এই ধরনের আচরণ তিনি বা তাঁর দল যে সমর্থন করেন না, এদিনের ভাষণে সে কথাও স্পষ্ট করে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

একই সঙ্গে রাজ্যে শিল্পস্থাপনে উদ্যোগী এবং আগ্রহী শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাতে এসব সমস্যা হবে না। পশ্চিমবঙ্গকে নিজের বাড়ি ভাবতে পারেন। এখানে শিল্পের অনুকুলে সব ধরনের পরিকাঠামো রয়েছে।”

বিভিন্ন সময় বিভিন্ন শিল্প সংস্থার কর্তাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। যার জেরে বহু শিল্পপতি এদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন সময় শিল্পপতিদের অনুযোগও প্রকাশ করতে দেখা গিয়েছে। এই প্রতিহিংসা যে তাঁর না পসন্দ, এদিন সেটাই স্পষ্ট করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।   

মুখ্যমন্ত্রীর কথায়, “গণতন্ত্রে কেউ কেন্দ্রে শাসন করে, কেউ রাজ্যে শাসন করে। কিন্তু এটা ভুললে চলবে না আমাদের সবাইকেই সাধারণ মানুষের জন্য কাজ করতে হয়। তবে আপনারা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে ওই ধরনের সমস্যা হবে না, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। বাণিজ্য আপনার দুয়ারে, বাংলায় আসুন, বিনিয়োগ করুন. লক্ষ্মীলাভ হবেই।”


```