Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার বাম যুব নেতা কলতান! ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার বাম যুব নেতা কলতান! ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ

কলতান দাশগুপ্ত।

শেষ আপডেট: 14 September 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণালের ওই অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই আন্দোলনকারীরা, এমনকী জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত নামে পুলিশ।

তদন্তে নেমে শুক্রবার সন্ধেয় গড়ফা থানা এলাকা থেকে সঞ্জীব দাস, ওরফে বুবলাই নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতকে জেরার সূত্র ধরেই শনিবার সকালে বাড়ি থেকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে। সঞ্জীব এবং কলতান দু'জনকেই শনিবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ওই ষড়যন্ত্রের ঘটনায় আরও কয়েকজনের যুক্ত থাকার খবর পাওয়া গেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। প্রসঙ্গত, কলতান ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক। তিনি সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্যও। 

চক্রান্তের নেপথ্যে বামেদের একটি যুব সংগঠন এবং অতিবাম পন্থী একজন নেতাও রয়েছেন বলে দাবি করে শুক্রবার কুণাল বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে শকুনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে।" 

 আন্দোলনকারীদের সঙ্গে বিজেপি-সিপিএম-নকশাল যোগের গুরুতর অভিযোগ এনে কুণাল এও বলেছিলেন,, "বলা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ। অথচ কখনও জুনিয়র ডাক্তারদের একাংশকে বিজেপি অফিসে বসে থাকতে দেখা যাচ্ছে, আবার বিজেপির একাংশ নেতাকে জুনিয়র ডাক্তারদের মঞ্চে দেখা যাচ্ছে। সিপিএমের লোকজনও ঘোরা ফেরা করছে। নকশালদের কাউকে কাউকেও দেখা যাচ্ছে।" 

যদিও গ্রেফতার হওয়ার পর কলতান বলেন, “এর পিছনে ষড়যন্ত্র আছে। নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।"

এবার ওই ঘটনায় ডিওয়াইএফআই নেতাকে পুলিশ গ্রেফতার করায় জোর শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।


```