
শেষ আপডেট: 30 March 2025 20:35
দ্য ওয়াল ব্য়ুরো: সেমাই, টুপি, আতর, সুর্মার সঙ্গে ইদের বাজারে আর একটি গুরুত্বপূর্ণ জিনিস কাচের চুড়ি। লাল, নীল, সবুজ, হলুদ রংবেরঙের চুড়ি কিনতে দোকানে ভিড় করছেন মহিলারা। যতই দাম চড়া হোক না কেন। চুড়ি কেনায় কোনও কার্পণ্য নেই। মহিলাদের ভিড়ে জমে উঠেছে ইদের চুড়ি বাজার। চুড়িতেও রয়েছে অভিনবত্ব। স্টোন বসানো চুড়ির চাহিদা বেশি বলে দাবি করছেন বিক্রেতারা।