Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভাজাভুজি নয়, স্যালাডই প্রিয়, জানেন বিরাট কোহলির ডায়েট?

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের যুদ্ধ শুরু হয়েছে মার্চের ৩১ তারিখে। বেঙ্গালুরু দলের হয়ে প্রায় প্রতি ম্যাচেই মাঠে নামছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় দলের অন্যতম ফিট খেলোয়াড় হিসেবে পরিচিত বিরাট। এবার সামনে এল বিরাট কোহলির প্র

ভাজাভুজি নয়, স্যালাডই প্রিয়, জানেন বিরাট কোহলির ডায়েট?

শেষ আপডেট: 29 April 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের যুদ্ধ শুরু হয়েছে মার্চের ৩১ তারিখে। বেঙ্গালুরু দলের হয়ে প্রায় প্রতি ম্যাচেই মাঠে নামছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় দলের অন্যতম ফিট খেলোয়াড় হিসেবে পরিচিত বিরাট। এবার সামনে এল বিরাট কোহলির প্রতিদিনের ডায়েট (Virat Kohli reveals his diet)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ডায়েটের বিষয়ে জানালেন বিরাট। গত কয়েক বছর ধরেই তিনি নিরামিষ খাবার খান। পাশাপাশি, তাঁর খাবারের বেশিরভাগই হয় সেদ্ধ এবং তেল মশলা ছাড়া খাবার। ভাজাভুজি বা তেল মশলাযুক্ত খাবার একেবারেই নাপসন্দ ভারতীয় ক্যাপ্টেনের।

খাবারের মধ্যে স্যালাডই সবচেয়ে প্রিয় বিরাটের (salad is favorite)। গ্রিল করা স্যালাডের ওপর সামান্য অলিভ অয়েল ছড়িয়েই খেতে পছন্দ করেন তিনি। বিরাটের খাবারে মশলা, নুন, ঝাল বা টকের ভাগও থাকে না বললেই চলে। তবে, পাঞ্জাবি পরিবারের সন্তান হওয়ায় রাজমা এবং ডাল খাওয়া পুরোপুরি ছাড়তে পারেননি বেঙ্গালুরু ক্যাপ্টেন।

২০১৬ সাল থেকে নিজের ডায়েটে এই আমূল পরিবর্তন আনেন বিরাট। ওই বছরেই এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল ভন অন্যতম মেদবহুল খেলোয়াড় বলে সমালোচনা করেছিলেন বিরাটের। তারপর থেকেই ফিটনেসে মনোযোগী হন ভারতীয় ক্যাপ্টেন।

প্রথম দিকে কড়া ডায়েট পালন করতে যথেষ্ট বেগ পেতে হয় বেঙ্গালুরু ক্যাপ্টেনকে। দীর্ঘ সময় জিমে কাটানোর পর বাড়ি ফিরে বিছানার চাদর পর্যন্ত খেয়ে ফেলতে ইচ্ছে করতো, এমনই মন্তব্য বিরাটের। তবে, বেশ কিছু মাস পেরোলে তিনি এই কষ্টের সুফল বুঝতে পারেন। তারপর থেকেই মেদবহুল তকমা ঝেড়ে ফেলে ভারতীয় দলের অন্যতম সফল এবং ফিট খেলোয়াড় হয়ে ওঠেন বিরাট কোহলি।

বিরাটের পা ছুঁয়ে প্রণাম করলেন রিঙ্কু! নাইট তারকার সহবতে মুগ্ধ নেটিজেনরা, দেখুন ভিডিও


```