Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

IPL 2025: গত বছর ভরা মাঠে অপমান করেছিলেন গোয়েঙ্কা, তাঁর দলকে হারিয়ে করমর্দন ফেরালেন রাহুল

নবজাতক সন্তানের জন্য আইপিএলে (IPL 2025) দিল্লির (Delhi Capitals) হয়ে প্রথম ম্যাচে নামা হয়নি কে এল রাহুলের (KL Rahul)। তারপর থেকে যেন নবজন্ম হয়েছে তাঁর! চলতি মরশুমে বিধ্বংসী ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান।

IPL 2025: গত বছর ভরা মাঠে অপমান করেছিলেন গোয়েঙ্কা, তাঁর দলকে হারিয়ে করমর্দন ফেরালেন রাহুল

রাহুল ও গোয়েঙ্কা

শেষ আপডেট: 23 April 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: নবজাতক সন্তানের জন্য আইপিএলে (IPL 2025) দিল্লির (Delhi Capitals) হয়ে প্রথম ম্যাচে নামা হয়নি কে এল রাহুলের (KL Rahul)। তারপর থেকে যেন নবজন্ম হয়েছে তাঁর! চলতি মরশুমে বিধ্বংসী ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান। প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিকতা দেখিয়ে চলছেন। রান তুলছেন শুধু নয়। পরিস্থিতি বুঝে গিয়ারও বদলাচ্ছেন। যখন খুলে খেলার তখন চালিয়ে খেলছেন, যখন বুঝে খেলার তখন সমঝে খেলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন।

গতকাল দ্বিতীয় মেজাজের লোকেশ রাহুলকে দেখতে পেল একানা স্টেডিয়ামে (Ekana Stadium) আসা জনতা। জিততে গেলে তুলতে হত ১৬০ রান। চলতি আইপিএলের নিরিখে এমন কিছু বড় লক্ষ্যও নয়। কিন্তু সেই টার্গেট তাড়া করতে গিয়ে যে সংযম ও পরিণতি রাহুল দেখালেন, সেটা স্মরণযোগ্য সময়ে খুব একটা দেখা যায়নি।

এমনিতে পুরনো দল, যাদের মালিকের সঙ্গে খাড়াখাড়ি লেগেছিল, গত মরশুমেও যাদের অধিনায়ক ছিলেন, কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে বাদানুবাদ ও মনমালিন্যের জেরে দায়িত্ব ছেড়ে নতুন টিম দিল্লিতে পা রেখেছিলেন, সেই লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমে বাড়তি তেতে থাকাই উচিত ছিল রাহুলের (KL Rahul)। কিন্তু কার্যক্ষেত্রে কোনও রকম অস্থিরতা কিংবা চাপল্য দেখাননি। করুণ নায়ার ৯ বলে ১৫ রান করে আউট হওয়ার পর মাঠে নেমে ধীর গতিতে ইনিংস শুরু করেন। অন্যদিকে অভিষেক পোড়েল আক্রমণাত্মক খেলার লাইসেন্স পেয়ে চার, ছক্কা হাঁকাচ্ছেন।

রাহুল সেই প্রলোভনে পা দেননি। ৪২ বলে করেন ৫৭ রান। তিনটি চার কিংবা তিনটি ছয়ে সাজানো ইনিংস। এককথায় ‘গোছানো’। পরে অক্ষর প্যাটেল মাঠে নেমে ২০ বলে ৩৪ রান তুলে ফিনিশিং লাইন পেরোতে সাহায্য করলেও কাণ্ডারীর ভূমিকায় রাহুল নিজের কাজটুকু করে যান।

তাই বলে উত্তেজনা কি ছিল না? মনের যাবতীয় রোষ, ক্ষোভ, নিজেকে প্রমাণ করার তাগিদ কি বিস্মৃত হয়েছিলেন রাহুল? মোটেও নয়। ‘দলে থেকে কাজ করতে না পারা’র বার্তা দিয়ে দল ছেড়েছিলেন যিনি, প্রকাশ্যে জানিয়েছিলেন, আগামী মরশুমে এমন টিম চান যেখানে অনেক বেশি ‘রিল্যাক্সড’ হয়ে খেলার সুযোগ পাবেন, ড্রেসিংরুম হবে অনেকটা সুস্থির, নাম না করেই বিঁধেছিলেন সঞ্জীব গোয়েঙ্কাকে, যিনি ভরা মাঠে দাঁড়িয়ে রাহুলের অধিনায়করত্ব ও পারফরম্যান্স নিয়ে সবার সামনে হাত পা নেড়ে অসন্তোষ জানিয়েছিলেন, তাদের প্রায় একক দক্ষতায় পরাস্ত করার পর যতটুকু ক্ষোভ-বিক্ষোভ ছিল, সবটুকু সেলিব্রেশনে উজাড় করে দেন।

এর আগে আরেক পুরনো দল আরসিবিকে (RCB) হারিয়ে বেঙ্গালুরুর ভূমিপুত্র রাহুল কন্নড় ফিল্ম ‘কান্তারা’র (Kantara) একটি দৃশ্যের স্টাইলে ব্যাটকে তরোয়াল বানিয়ে উচ্ছ্বাস দেখিয়েছিলেন। গতকালের উৎসব তার চেয়েও নীচু তারে বাঁধা থাকলেও একই রকম তীক্ষ্ণভেদী। ব্যাট দিয়ে জার্সির পেছনে লেখা নাম ও জার্সির নম্বর ইঙ্গিত করে স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকেন রাহুল। হয়তো বার্তা দিতে চান: তিনি এখনও ফুরিয়ে যাননি, এখনও অনেকটা পথ চলা বাকি। হয়তো বোঝাতে চান: দলের প্রতি তিনি আগেও যেমন দায়বদ্ধ ছিলেন, আজও তেমনই আছেন!

এই বার্তাটা আরও ঘন, আরও স্পষ্ট হয় খানিক বাদে। যখন দুই শিবিরের খেলোয়াড় সুদ্ধ মালিকপক্ষও মাঠে নেমে আসেন। দু’পক্ষের করমর্দন, অভিবাদন পালা চলছিল। ঠিক তখনই সঞ্জীব গোয়েঙ্কার মুখোমুখি রাহুল। হেলমেট আর্ধেক খুলে রাখা দিল্লির জয়ের নায়ক সেই মুহূর্তে ইস্পাতকঠিন প্রত্যুত্তরটি ফিরিয়ে দেন। কার্যত পাত্তা না দেওয়ার ঢঙে এড়িয়ে যান গোয়েঙ্কার হ্যান্ডশেক। লখনউয়ের মালিক কিছু বলতে গেলেও মুখ ফিরিয়ে সামনে হাঁটা দেন!

একদা মাঠের মধ্যে মুখের উপর অপমান করেছিলেন যিনি, তাঁকে মুখে নয়, ব্যাট হাতে জবাব ফিরিয়ে দিয়ে ‘কান্তারা’র নায়কের মতোই ‘এই ময়দান আমার’ বার্তাটিকে আরও একবার প্রতিষ্ঠিত করলেন কে এল রাহুল।


```