Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

তেলঙ্গানা হাইকোর্টের স্থগিতাদেশ, আপাতত স্ট্যান্ড থেকে সরছে না আজহারের নাম

তেলঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর স্ট্যান্ড থেকে আজহারউদ্দিনের নাম সরানো যাবে না। আদালতের এই আদেশ এসেছে এইচসিএ ন্যায়পাল বিচারপতি ঈশ্বরাইয়ার জারি করা সাম্প্রতিক নির্দেশের পরে।

তেলঙ্গানা হাইকোর্টের স্থগিতাদেশ, আপাতত স্ট্যান্ড থেকে সরছে না আজহারের নাম

মহম্মদ আজহারউদ্দিন

শেষ আপডেট: 30 April 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: আপাতত সরছে না উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (Rajib Gandhi International Cricket Stadium) উত্তর স্ট্যান্ড (North Stand) থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) নাম। তেলঙ্গানা হাইকোর্ট (Telangana High Court) হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (HCA) নির্দেশ দিয়েছে যে, পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর স্ট্যান্ড থেকে আজহারউদ্দিনের নাম সরানো যাবে না।

আদালতের এই আদেশ এসেছে এইচসিএ ন্যায়পাল বিচারপতি ঈশ্বরাইয়ার জারি করা সাম্প্রতিক নির্দেশের পরে। যিনি গত সপ্তাহে আজহারউদ্দিনের নাম স্ট্যান্ড থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন।

এইচসিএর সদস্য ইউনিট লর্ডস ক্রিকেট ক্লাবের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে এইচসিএর নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) ভি ঈশ্বরাইয়া এই সিদ্ধান্ত নেন। আবেদনে আজহারউদ্দিনের বিরুদ্ধে এইচসিএ-র প্রাক্তন সভাপতি হিসাবে ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ২০১৯ সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েশন প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। লর্ডস ক্রিকেট ক্লাবের আবেদনে দাবি করা হয়, দায়িত্ব নেওয়ার মাত্র এক মাস পরে নর্থ স্ট্যান্ডের নামকরণের জন্য একটি প্রস্তাব গ্রহণের জন্য প্রাক্তন সভাপতি হিসাবে শীর্ষ কাউন্সিলের সভায় যোগ দিয়ে এইচসিএ নিয়ম লঙ্ঘন করেছেন আজহার।

এরপর আজহারউদ্দিন ২০ এপ্রিল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন নর্থ স্ট্যান্ড থেকে তাঁর নাম অপসারণের ন্যায়পালের আদেশ স্থগিত করার জন্য। প্রাক্তন এই ভারত অধিনায়ক আদেশটি নিয়ে প্রশ্ন তুলে বলেন, লোকপালের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শেষ হয়ে গিয়েছে এবং তাঁর দেওয়া যেকোনও আদেশ অবৈধ বলে গণ্য করা উচিত।

আজহারউদ্দিন পিটিআইকে বলেন, “আমি অবশ্যই আইনি আশ্রয় নেব এবং এই আদেশ স্থগিত করার জন্য হাইকোর্টে আপিল করব। এটা লজ্জার বিষয় যে, একজন ভারতীয় অধিনায়কের নাম বাদ দিতে বলা হচ্ছে।”

উল্লেখ্য, আজহারউদ্দিন ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি ওয়ানডে খেলেছেন। ভারতের জার্সিতে তিনি ২৯টি সেঞ্চুরি এবং ৭৯টি হাফ-সেঞ্চুরি-সহ ১৫,৫৯৩ রান করেছেন।


```