Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

১২৯ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায়! ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ম্যাচকে (football match) কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনা (stampede) ইন্দোনেশিয়ায় (Indonesia)। দুটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এখনও পর্যন্ত মৃত্যু (death) হয়েছে ১২৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে রয়েছ

১২৯ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায়! ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের

শেষ আপডেট: 2 October 2022 10:11

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ম্যাচকে (football match) কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনা (stampede) ইন্দোনেশিয়ায় (Indonesia)। দুটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এখনও পর্যন্ত মৃত্যু (death) হয়েছে ১২৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন দুজন পুলিশ আধিকারিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব জাভার মালং রিজেন্সিতে কানজুরুহান স্টেডিয়ামে। ওই দিন ইন্দোনেশিয়া ফুটবল লিগে জাভার দুটি ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবার মধ্যে ম্যাচ ছিল। সেই খেলায় আরেমা হেরে যায় ২-৩ ব্যবধানে। এরপর এই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তুমুল অশান্তির জেরে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ১২৯ জনের, যাঁদের মধ্যে দুই পুলিশ আধিকারিকও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও বহু মানুষকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ফিরে যাওয়ার পরেই আরেমা ক্লাবের সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন। আক্রান্ত হতে চলেছেন বুঝতে পেরেই পার্সিবায়ার কখেলোয়াড়রা মাঠ ছেড়ে পালাতে শুরু করেন। কিন্তু সকলে পালাতে পারেননি। এমনকি আরেমার অনেক ফুটবলারও মাঠেই রয়ে গিয়েছিলেন। তাঁদের উপরেও হামলা চালায় উন্মত্ত সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে। তাতেই অশান্তি চরমে ওঠে। আতঙ্কিত দর্শকরা স্টেডিয়াম ছেড়ে পালানোর চেষ্টা করতে শুরু করেন। শুধু হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় বহু মানুষের।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর এক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ার ফুটবল লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা পিএসএসআই।

ইন্দোনেশিয়ার মর্মান্তিক এই দুর্ঘটনা উস্কে দিয়েছে ৪২ বছর আগে এই শহরেরই এক ফুটবল ম্যাচের স্মৃতি। ১৯৮০ সালের ১৬ অগস্ট কলকাতার ইডেন গার্ডেনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের মধ্যে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের সংঘর্ষ সেদিন মৃত্যু হয়েছিল ১৬ জন দর্শকের।

ষষ্ঠীর রাতে পুকুরে পড়ে গেল তীর্থযাত্রীবাহী গাড়ি! কানপুরে মৃত ২৬ জন, আহত অন্তত ২০


```