Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নাইট রাইডার্সের, দেখে নিন কারা রয়েছেন প্রথম একাদশে

দ্য ওয়াল ব্যুরোঃ শুরুটা ভাল হল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতলেন দীনেশ কার্তিক। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থাৎ প্রথমে ব্যাট করবেন রোহিত শর্মারা। এদিন টসে জিতে কলকাতার অধিনা

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নাইট রাইডার্সের, দেখে নিন কারা রয়েছেন প্রথম একাদশে

শেষ আপডেট: 23 September 2020 13:40

দ্য ওয়াল ব্যুরোঃ শুরুটা ভাল হল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতলেন দীনেশ কার্তিক। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থাৎ প্রথমে ব্যাট করবেন রোহিত শর্মারা। এদিন টসে জিতে কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, “আমরা প্রথমে বল করব। আগের দিনের ম্যাচ আমরা দেখেছি। ওখানে শিশির কাজ করেছিল। তাই আমরা শিশিরের ব্যবহার করতে চাইছি। আমরা খেলা শুরু করতে পেরে গর্বিত। মরগ্যান, নারিন, রাসেল ও কামিংস রয়েছে দলে। সবাই মুখিয়ে রয়েছে। আমরা তরুণদের জন্য গর্বিত।” টসে হেরে রোহিত শর্মা বলেন, “আগে যা হয়েছে তা অতীত। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আশা করছি আগের দিনের ভুল আমরা করব না। আমরা একই প্রথম এগারো নিয়ে খেলছি। পোলার্ড দলে থাকা খুবই ভাল। উনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দল হিসেবে মজা নিতে হবে।” পরিসংখ্যানে কিন্তু অনেকটা এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত আইপিএলে ২৫ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও মুম্বই। ১৯ বার জিতেছে মুম্বই। কলকাতা জিতেছে মাত্র ৬ বার। মুম্বইয়ের জয়ের হার ৭৬ শতাংশ। এই হিসেব দেখেই বোঝা যাচ্ছে, কতটা দাপট দেখিয়েছে মুম্বই। কিন্তু এবার মাঠ আলাদা, পরিবেশ আলাদা। ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে মুম্বইকে হারানো কঠিন। আবার ইডেন দেখলেই যেন জ্বলে ওঠেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এবার ওয়াংখেড়ে বা ইডেন নয়, খেলতে হবে আবু ধাবিতে। তাই আগের সব হিসেব ভুলে ছবিটা বদলাতে চাইছে নাইট রাইডার্স। প্রথম একাদশঃ কলকাতা নাইট রাইডার্স- সুনীল নারিন, শুবমান গুল, নীতীশ রাণা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক), নিখিল নায়েক, প্যাট কামিংস, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি। মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ।

```