Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

করোনার জেরে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করল ফিফা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি সারা বিশ্ব। সেই কারণে আগামী বছর ২০২১ সালের দুটি বিশ্বকাপের আসর বাতিল করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। কারণ গত আট মাসে যা খেলাই হয়েছে, সেটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। কিন্তু

করোনার জেরে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করল ফিফা

শেষ আপডেট: 25 December 2020 17:45

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি সারা বিশ্ব। সেই কারণে আগামী বছর ২০২১ সালের দুটি বিশ্বকাপের আসর বাতিল করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। কারণ গত আট মাসে যা খেলাই হয়েছে, সেটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। কিন্তু বিশ্বকাপের মতো মেগা আসর ওইভাবে করা যাবে না। ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করে দিল সেই হিসেবেই। ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। ফিফা কাউন্সিলের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছে শুক্রবারই। সভার পরে এই খবর দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এই অনুর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপই ভারতে হয়ে গিয়েছিল ২০১৭ সালে। কলকাতায় ফাইনাল হয়েছিল। একই সঙ্গে দু’টি বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করেছে ফিফা৷ আগামী বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়৷ আর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজক দেশ ছিল পেরু৷ দু’ বছর পিছিয়ে গেলেও আয়োজক দেশ অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৩ সালে ওই দু’টি দেশেই হবে বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আন্তর্জাতিক ক্ষেত্রে বড় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিকস্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন দেশে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক না-হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হল আমাদের।’’ যদিও কাতারে সিনিয়র বিশ্বকাপ হবে ২০২২ সালেই। সেটি নিয়ে কোনও সংশয় নেই। কারণ তার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সেই নিয়ে নিশ্চিত ফিফা। এমনকি কাতারে বিশ্বকাপের সময়ও নভেম্বরে করা হয়েছে। কারণ জুন-জুলাই মাসে কাতারে মেগা আসর করা নিয়ে অসুবিধে রয়েছে, সেইসময় কাতারে গরম থাকে প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি, তাই শীতে করা হয়েছে আসর।

```