Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অলিম্পিক্স আঙিনার এভারেস্টে সিমোনে বাইলস, সোনা জয়ের হ্যাটট্রিকে সর্বকালের সেরা জিমনাস্ট

সিমোনে বাইলস হয়ে উঠলেন সর্বকালের সেরা জিমনাস্ট, ক্রীড়াবিদও। প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের হ্যাটট্রিক গড়লেন তিনি।

অলিম্পিক্স আঙিনার এভারেস্টে সিমোনে বাইলস, সোনা জয়ের হ্যাটট্রিকে সর্বকালের সেরা জিমনাস্ট

অলিম্পিক্স জিমনাস্টে সর্বকালের সেরা ইতিহাস বাইলসের

শেষ আপডেট: 3 August 2024 22:01

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় পোলভল্টের সের্গেই বুবকা সম্পর্কে বলা হতো, তিনি নিজেই নিজের রেকর্ড ভাঙেন। প্রতিদিন রেকর্ড গড়েন, আর সেটি তিনি নিজেই ভাঙেন ইউক্রেনের ওই ভল্টার।

সিমোনে বাইলস নিয়েও সেই কথা বলার সময় এসেছে। তিনি হয়ে উঠলেন সর্বকালের সেরা জিমনাস্ট, ক্রীড়াবিদও। প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের হ্যাটট্রিক গড়লেন তিনি। এর আগে দলগত ও অলরাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন আমেরিকার হয়ে। শনিবার আবার ব্যক্তিগত ভল্ট ফাইনালে সোনা পেলেন।

জিমনাস্টিক্স মানেই আগে বলা হতো রোমানিয়ার নাদিয়া কোমানিচির কথা। তিনি একটা সময় জিমনাস্টিক্সের ম্যাজিক পারফেক্ট টেন করেছিলেন। কিন্তু তিনি যা পারেননি, ছোটখাটো কৃষ্ণাঙ্গ মার্কিন তরুণী সেটাই দেখিয়েছেন। তিনি অলিম্পিক্সে মোট সাতটি সোনার পদক পেলেন, এই কৃতিত্ব কারও নেই। একমাত্র সাঁতারের মাইকেল ফেলপস সেটি পেয়েছেন। কিন্তু জিমনাস্টিক্সের মতো এমন নিপুণ ইভেন্টে দিনের পর দিন সেরা হওয়া মুখের কথা নয়। সেটি সন্তানের মা সিমোনে দেখিয়েছেন।

গোট লেখা সেই লকেট পরে সিমোনে। 

প্যারিসে গত ইভেন্টে জয়ের পর বাইলস গলায় পরে নিয়েছিলেন ৫৪৬টি হিরে দিয়ে তৈরি লকেট। যে লকেটটি দেখতে ছাগলের মতো। তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট?‌ সোনা জয়ের পর ওই গোট (GOAT) লেখা নেকলেস পরে বুঝিয়ে দিয়েছিলেন তিনিই সর্বকালের সেরা ক্রীড়াবিদ।

২০১৬ রিও অলিম্পিক্সে প্রথম সোনা জিতেছিলেন বাইলস। এবার সোনা জিতে আমেরিকার জিমনাস্ট বলেছিলেন, ‘‘সব কিছু ভাল হলে আমি  ঠিকই করে নিয়েছিলাম ওই গোট লেখা নেকলেস পরব। জানি এটা নিয়ে চর্চা হবে। তবে এটা চর্চা হওয়ার মতোই বিষয়। বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে, সেটা তো প্রমাণ করতে হবে।’’ বলে হেসেছিলেন পাঁচ ফুট দুই ইঞ্চির জিমনাস্ট।

রিও অলিম্পিক্সে চারটি সোনা পান তিনি। গত টোকিও অলিম্পিক্সে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাতেও একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জেতেন। আর এবার প্যারিসে সোনা জয়ের হ্যাটট্রিকের পরে হাওয়ায় ভাসছেন ২৭ বছরের জিমনাস্ট।


```