Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Santosh Trophy Final: বাংলার 'সন্তোষ' তরী ডুবল তীরে এসে, রুদ্ধশ্বাস টাইব্রেকারে হার মনোতোষদের

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেল বাংলা। সন্তোষ ট্রফির ফাইনালে (Santosh Trophy Final) টাইব্রেকারে মনোতোষ চাকলাদারদের হারাল কেরল। টাইব্রেকারের ফলাফল কেরল-৫ বাংলা-৪। এদিন খেলার প্রথম ৯০ মিনিট গোলশূন্য ছিল। ফলে বাড়তি ৩০ মিনিট এক

Santosh Trophy Final: বাংলার 'সন্তোষ' তরী ডুবল তীরে এসে, রুদ্ধশ্বাস টাইব্রেকারে হার মনোতোষদের

শেষ আপডেট: 2 May 2022 18:34

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেল বাংলা। সন্তোষ ট্রফির ফাইনালে (Santosh Trophy Final) টাইব্রেকারে মনোতোষ চাকলাদারদের হারাল কেরল। টাইব্রেকারের ফলাফল কেরল-৫ বাংলা-৪।

এদিন খেলার প্রথম ৯০ মিনিট গোলশূন্য ছিল। ফলে বাড়তি ৩০ মিনিট এক্সট্রা টাইম খেলা হয়। সেখানে হেডে কেরলের জালে বল জড়িয়ে ম্যাচে বাংলাকে এগিয়ে দেন নাগেরবাজারের দিলীপ ওঁরাও। পরে কেরলের হয়ে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান নউফল। বাংলার হয়ে পেনাল্টি মিস করেন সজল। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাংলার হয়ে টাইব্রেকারে দ্বিতীয় শট মারতে আসেন তিনি। একটু ভুলের জন্য বল বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। চূর্ণ হয় বাংলার সন্তোষ ট্রফি জয়ের স্বপ্ন (Santosh Trophy Final)।

মালয়লি গ্যালারিকে ভয় পেয়েছিলেন রঞ্জন ভট্টাচার্য। তিরুঅনন্তপুরমে সন্তোষ ফাইনালে সেটাই হল। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারলেন না বাংলার ফুটবলাররা।

গোটা নব্বই মিনিট ছিল গোলশূন্য। এক্সট্রা টাইমে ৯৭ মিনিটে বাংলাকে এগিয়ে দেন দিলীপ। কিন্তু এক্সট্রাটাইমের দ্বিতীয়ার্ধে ১১৬ মিনিটে সমতা ফেরায় কেরল। বাঁদিক থেকে ভেসে আসা একটা ক্রসে বাংলার ডিফেন্স ভেঙে চুরমার হয়ে যায় (Santosh Trophy Final)।

এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলার হয়ে একমাত্র পেনাল্টি মিস করেন সজল। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাংলার হয়ে দ্বিতীয় শট মারতে আসেন তিনি। একটু ভুলের জন্য বল বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। টাইব্রেকারে ৫-৪ গোলে বাংলাকে হারিয়ে ট্রফি জিতে নেয় কেরল।

গ্রুপ পর্বেও বাংলাকে দুই গোলে হারিয়েছিল কেরল। তবে সেদিন মাঠে জাত চিনিয়েছিলেন মনোতোষ চকলাদাররা। আজকের ম্যাচেও জাত চেনালেন বাংলার ফুটবলারা। তবে কথায় আছে গ্যালারি যার সঙ্গে থাকে তার আলাদা সুবিধা থাকে। এদিনের ম্যাচেও কেরল সেই বাড়তি সুবিধা পেল। চার বছর আগেও সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। সেদিনও কেরলের কাছে হারতে হয়েছিল। এবারও কেরলের কাছে হেরে সন্তোষ ট্রফির স্বপ্ন আরব সাগরের জলে ফেলে আসতে হচ্ছে রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের।

আরও পড়ুন: দল থেকে বাদ পড়লেন বেঙ্কটেশ, নাইট জার্সিতে অভিষেক অনুকূল রায়ের


```