Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ফের ফাইনালে হারলে হয়তো ক্যারিবিয়ান সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত! বলছেন সৌরভ

অসিদের কাছে ওই হারের পর কঠিন সময় কাটাতে হয়েছে রোহিতকে। এবার অবশ্য আগের হারের শিক্ষা নিয়ে দল প্রস্তুত থাকবে বলে বিশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ফের ফাইনালে হারলে হয়তো ক্যারিবিয়ান সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত! বলছেন সৌরভ

রোহিতের প্রশংসায় সৌরভ।

শেষ আপডেট: 29 June 2024 17:05

দ্য ওয়াল ব্যুরো: আবারও একটি বিশ্বকাপ ফাইনালে নামছে রোহিত শর্মার ভারতীয় দল। শনিবার বার্বেডোজের ব্রিজটাউনে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ছয় মাস আগে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে সব ম্যাচ জিতেও কাপ-যুদ্ধে হেরে গিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে।

এবারও সেই খেতাবী লড়াই, এবার সামনে প্রোটিয়া বাহিনী। এবারও রোহিতের দল অপরাজেয় থেকে নামছে ফাইনালে। কী হবে শেষমেশ?

অসিদের কাছে ওই হারের পর কঠিন সময় কাটাতে হয়েছে রোহিতকে। এবার অবশ্য আগের হারের শিক্ষা নিয়ে দল প্রস্তুত থাকবে বলে বিশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ভারতের প্রাক্তন নামী অধিনায়ক কলকাতায় ফিরে বলেছেন,  ‘‘আমার মনে হয় না ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারবে রোহিতরা। হারলে হয়তো ক্যারিবিয়ান সমুদ্রে ঝাঁপ দিতে হবে।’’ মহারাজ আরও জানান, ‘‘এবারও দুর্দান্ত ব্যাটিং করেছে রোহিত। ওর নেতৃত্বে ভারতের উন্নতি দেখে ভাল লাগছে।’’

সৌরভ মনে করেন, ‘‘বড় প্রতিযোগিতায় জিততে একটু ভাগ্যের প্রয়োজন হয়, আমি চাই সেই ভাগ্য যেন ভারতীয় দল পায়। ওয়ানডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল, অপরাজিত ছিল, শুধুই একটা খারাপ দিন ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিল। এবার যেন সেটা না হয়।’’

রোহিত শর্মাকে যখন তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়, তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন গাঙ্গুলি। বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে রোহিতকে বেছে নেন তিনি। এখন টানা দুটি বিশ্বকাপে দলকে অপরাজিত রেখে ফাইনালে তুলেছেন রোহিত। তাঁর সাফল্যে খুশি সৌরভ।

প্রাক্তন বোর্ড সভাপতি বলেছেন, ‘‘ আমি রোহিত শর্মার জন্য খুব খুশি। জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। মাত্র ৬ মাস আগে পর্যন্ত এই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পর্যন্ত পায়নি। সেই রোহিতই এখন ভারতকে নেতৃত্ব দিয়ে একটিও ম্যাচ না হেরে দলকে টি ২০ বিশ্বকাপের ফাইনালে তুলেছে। দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে তোলা সহজ ব্যাপার নয়।’’

কোহলি দলের দায়িত্ব ছাড়ার পরে রোহিতকে অনুরোধ করা হলেও দলের নেতা হতে চাননি। সৌরভ সেইসময় বোর্ড সভাপতি ছিলেন, তিনি বুঝিয়ে রোহিতকে রাজি করিয়েছিলেন। সেই নামী ক্রিকেটারই দলকে দু’বার ফাইনালে তুলেছেন দেশকে। এবার শুধু কাপ হাতে ওঠার পালা!


```