Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

স্নায়ুর যুদ্ধেই কোণঠাসা রোহিত, ভারত-নিধনে অজিদের পরিকল্পনা ফাঁস করলেন প্রাক্তন স্পিনার

বিপক্ষ দলের ক্যাপ্টেনকে সব দিক দিয়ে ভেঙে ফেলাই আসল লক্ষ্য।

স্নায়ুর যুদ্ধেই কোণঠাসা রোহিত, ভারত-নিধনে অজিদের পরিকল্পনা ফাঁস করলেন প্রাক্তন স্পিনার

রোহিত শর্মা

শেষ আপডেট: 6 January 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: ‘মিশন অধিনায়ক’। না, বলিউড কিংবা টলউডের কোনো আসন্ন-প্রকাশ ছবির শিরোনাম নয়—অস্ট্রেলীয় ক্রিকেট টিমের ধারাবাহিক স্ট্র‍্যাটেজি। যার দৌলতেই ভারতকে প্যাঁচে ফেলতে চেয়েছে কামিংস-বাহিনী। ফাঁদে পড়েছেন রোহিত শর্মা। সফলও হয়েছে তারা। পিছিয়ে থেকেও ৩-১ ফলাফল সমেত বর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে রেখেছে ক্যাঙারু-ব্রিগেড। হাতছাড়া হওয়া বিজিটি সিরিজের ময়নাতদন্তে একের পর এক তত্ত্বের নবতম সংযোজনে অধিনায়ককে টার্গেট করার অজি-মনস্তত্ত্বকে সামনে দাঁড় করালেন প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ক্যারি ও'কিফ। 

তাঁর মতে, প্রথম টেস্টে নেতৃত্বে ছিলেন যশপ্রীত বুমরাহ। চিরাচরিত ঐতিহ্য মেনে তাঁকেও নিশানা করেছিলেন স্টিভ স্মিথরা। কিন্তু ইস্পাতকঠিন যশপ্রীত সেই পাতা ফাঁদে পা দেননি। মাঠে, মাঠের বাইরে দলকে নেতৃত্ব দিয়েছেন বিচক্ষণের মতো। এরই দৌলতে চার টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে যায় ভারত। কিন্তু তারপরই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় রোহিতের হাতে। দানা বাঁধে বিতর্ক। একেই অফ ফর্ম৷ তার উপর অজি-আগ্রাসনের মুখে খেই হারিয়ে ফেলা। সুযোগ নেয় অস্ট্রেলিয়া। নিট ফল—ছয়ের সামান্য উপরে ব্যাটিং গড় সমেত তিনটি টেস্টে ৩১ রান, অন্তিম টেস্টে টিমের বাইরে চলে যাওয়া এবং দলের চূড়ান্ত ভরাডুবি। 

ঠিক কোন কৌশলে অধিনায়কদের টার্গেট করে থাকে অজিরা? ক্যারির বিশ্লেষণ—বিপক্ষ দলের ক্যাপ্টেনকে সব দিক দিয়ে ভেঙে ফেলাই আসল লক্ষ্য। সামনে নয়, তাকে দুরমুশ করে ক্রমশ অন্তরালে পাঠাতে চায় তারা। উদাহরণ হিসেবে ও'কিফ অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রার কথা টেনেছেন। সিরিজ শুরুর আগেই গ্লেন নাকি বলে বেড়াতেন, মোট কতবার বিপক্ষের অধিনায়ককে আউট করবেন তিনি! এক বার, দু-বার নয়। একের পর এক সিরিজে এই স্ট্র‍্যাটেজি খাটানো হয়েছে আর হাতেগরম ফল মিলেছে! ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথের্টন যেমন ম্যাকগ্রার সাবেকি আগ্রাসনের বলি হয়েছেন বহুবার। 

এই প্রসঙ্গে, তাৎপর্যপূর্ণভাবে, এক ভারতীয় ক্রিকেট অধিনায়কের প্রশংসা করেছেন ক্যারি। তিনি অজিঙ্কা রাহানে। সিরিজ শুরুর আগে যাঁকে দলে ফেরানোর দাবি তুলেছিলেন অনেকেই। অস্ট্রেলীয় স্পিনারের বক্তব্য, ২০২১-২২ সিরিজে অস্ট্রেলিয়া রাহানেকে বাগে আনতে পারেনি। খাটেনি চিরাচরিত অস্ট্রেলিয়ান মনস্তত্ত্বের দাওয়াই! মাঠের বাইরের আকচাআকচি ঠান্ডা মাথায় সামলেছিলেন অজিঙ্কা। স্থিরবুদ্ধি এতটুকু টাল খায়নি। এরই দৌলতে অস্ট্রেলিয়ার দুর্গ থেকে সেবার ট্রফি হাতে ঘরে ফিরেছিল ভারত। 

তবে একা রোহিতকে দুষে লাভ নেই। অস্ট্রেলিয়ার মনস্তাত্ত্বিক আগ্রাসনের বিতংসে বন্দি হয়েছেন তাবড় অধিনায়কেরা। কে নেই এই তালিকায়! পাকিস্তানের শান মাসুদ (৩-০), নিউজিল্যান্ডের টিম সাউদি (২-০)—মাঠে, মাঠের বাইরে বাদানুবাদের পাতা ফাঁদ স্টার্কের বিষাক্ত ইনসুইংয়ের মতোই মারাত্মক, আগ্রাসী! আর এই আগ্রাসনেরই সর্বশেষ বলি রোহিত।


```