Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বলে আগুন ঝরালেন উমেশরা, দ্বিতীয় ইনিংসে ভদ্রস্থ শুরু রোহিতদের

দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতীয় দল বিনা উইকেটে করেছে ৪৩ রান। উইকেটে রয়েছেন ওপেনার রোহিত শর্মা (২০) ও লোকেশ রাহুল (২২)। ভারত পিছিয়ে রয়েছে ৫৬ রানে। রোহিত

বলে আগুন ঝরালেন উমেশরা, দ্বিতীয় ইনিংসে ভদ্রস্থ শুরু রোহিতদের

শেষ আপডেট: 3 September 2021 18:49

দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতীয় দল বিনা উইকেটে করেছে ৪৩ রান। উইকেটে রয়েছেন ওপেনার রোহিত শর্মা (২০) ও লোকেশ রাহুল (২২)। ভারত পিছিয়ে রয়েছে ৫৬ রানে। রোহিত সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করল। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৯০ রানে আটকে রাখার কৃতিত্ব দাবি করতে পারেন ভারতের পেস বোলাররা। বিশেষ করে অভিজ্ঞ উমেশ যাদব, তিনি এতদিন বসে ছিলেন, সুযোগ পাননি। ফিরে এসে তিন উইকেট নিলেন। সবচেয়ে দামি উইকেট জো রুটকে মাত্র ২১ রানেই প্যাভিলিয়ানের রাস্তা দেখিয়ে দেন তিনি। তাতেই প্রথম দিন নড়বড়ে হয়ে পড়ে ইংলিশ টপ অর্ডার। https://twitter.com/BCCI/status/1433837035727605763 দ্বিতীয় দিন দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। পোপ, বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকসরা বেশ খানিকটা এগিয়ে দেন ইংল্যান্ড। তবে ভারতীয় পেস ঝড় তাড়া করে বেরিয়েছে সর্বক্ষণ। একটা সময় যেভাবে উইকেট পড়ছিল, তাতে মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে ইংল্যান্ড। তবে চাপের মুখে ভরসার মুখ হয়ে ওঠেন পোপ-মঈন আলি। আরও পড়ুন: শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফের নিউজিল্যান্ডের ঘুম কাড়ল বাংলাদেশ উমেশের পাশে বুমরা ও শামি দুটি করে উইকেট নিয়েছেন। শামির আবার শনিবার জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানান সতীর্থরা। এবার দলের দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসের ব্যর্থতা আবারও যদি দ্বিতীয় ইনিংসে সঙ্গী হয়, তা হলে ফের ম্যাচ হারবে ভারতীয় দল। তাতে সিরিজ জয়ের আশা তো নষ্ট হবেই, বরং আরও লজ্জার সামনে পড়বে কোহলির দল। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ১৯১/১০ (শার্দূল ৫৭, বিরাট ৫০, ক্রিস ওকস ৪/৫৫, রবিনসন ৩/৩৮); ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০/১০ (পোপ-৮১, ওকস-৫০, উমেশ ৩/৭৬) ভারত ২য় ইনিংস: ৪৩/০ (রোহিত-২০*, রাহুল-২২*); দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ৫৬ রানে পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```