Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

পন্থ-হার্দিকের ব্যাটে বাজিমাত! ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে তিনিই সেরা (Rishav Panth)। হার্দিক পাণ্ডেকে (Hardik Pandya) সঙ্গে নিয়ে ম্যাচের রঙ পাল্টে দিলেন একাই। শুধু একাই শতরান করলেন না, ম্যাচ জেতালেন সঙ্গে সিরিজও। ম্যানচেস্টারের ম্যাচে শুধুই পন্থ-ময়। পাঁচ উইকেটে ইংল্যান্

পন্থ-হার্দিকের ব্যাটে বাজিমাত! ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

শেষ আপডেট: 17 July 2022 17:45

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে তিনিই সেরা (Rishav Panth)। হার্দিক পাণ্ডেকে (Hardik Pandya) সঙ্গে নিয়ে ম্যাচের রঙ পাল্টে দিলেন একাই। শুধু একাই শতরান করলেন না, ম্যাচ জেতালেন সঙ্গে সিরিজও। ম্যানচেস্টারের ম্যাচে শুধুই পন্থ-ময়। পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারাল ব্লু ব্রিগেড।

টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। তবে প্রথমেই মহম্মদ সিরাজের ধাক্কায় ১২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। একই ওভারে সিরাজ তুলে নেন জনি বেরেস্টো (০) ও জো রুটকে (০)। দুই উইকেট পড়ার পর ম্যাচের হাল ধরেন জেসন রয় ও বেন স্টোকস। ৫৪ রানের পার্টনারশিপ গড়েন এই জুটি। যদিও মাত্র ৮ রানের ব্যবধানে আউট হয়ে ফের চাপে পড়ে যায় ইংল্যান্ড।

তবে এদিনের ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলেন জস বাটলার। উইকেট না দিয়ে ক্রিজে টিকে থাকেন। ৬০ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। শেষে লিভিস্টোন, উইলি, ওভারটোনের ব্যাটের দাপটে কিছুটা রানের গতি বাড়ায় ব্রিটিশ বাহিনী। তবে পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহলের বোলিংয়ের সামনে ৪৫ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। রোহিত শর্মা (১৭), বিরাট কোহলিও (১৭) রান পাননি এদিনের ম্যাচে। তবে হার্দিককে সঙ্গে নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পন্থ। ১৩৩ রানের পার্টনারশিপ ম্যাচে রঙ পাল্টে দেয়। ভারতের ২০৫ রানের মাথায় যখন ব্যক্তিগত ৭১ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক তখন ম্যাচের ভবিষ্যত প্রায় ঠিকই হয়ে গেছে।

বাকি কাজটা একাই সারেন পন্থ। অপরাজিত ১২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। এদিনের ম্যাচে দলে নিজের জায়গা এক প্রকার পাকা করে ফেললেন পন্থ। রবিবার এই জুটিই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের চিত্রনাট্য লিখল।

আইসিএসই-তে ৪৯৮ পেয়ে বাংলা সেরা আসানসোলের অভয় ও আলিয়া! দেশের মধ্যে দ্বিতীয় তারা


```