Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শামির প্রেমে মশগুল অভিনেত্রী পায়েল, সাত উইকেটের খবরই জানেন না হাসিন!

শামির সেমিফাইনালে সাত উইকেট নেওয়ার পরে পায়েল নানা টুইট করেছেন। তিনি কখনও লিখেছেন, শামি, ইউ বিউটি।

শামির প্রেমে মশগুল অভিনেত্রী পায়েল, সাত উইকেটের খবরই জানেন না হাসিন!

শেষ আপডেট: 16 November 2023 16:26

দ্য ওয়াল ব্যুরো: একজন সদ্য মহম্মদ শামির প্রেমে পড়েছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, শামি যদি ইংরাজিটা একটু ভাল করে বলতে শেখেন, তা হলে তাঁকে বিয়ে করবেন! সেটি সত্যি না রসিকতা, সেটি নিয়েও জল্পনা চলছে।

অন্যজন শামির কাছে একেবারেই প্রাক্তন হয়ে গিয়েছেন। তিনি হাসিন জাহান, যাঁর সঙ্গে বিয়ে হয়েছিল বছর সাতেক আগে। তারপর দু’জনের মধ্যে এমনই তিক্ততার সৃষ্টি হয়েছে যে, বিচ্ছেদের মামলা চলছে।

শামির সেমিফাইনালে সাত উইকেট নেওয়ার পরে পায়েল নানা টুইট করেছেন। তিনি কখনও লিখেছেন, শামি, ইউ বিউটি। কখনও আবার লিখেছেন, দিল ডুবা তেরা প্যায়ার মে...। নিজের মনের কথা বলেছেন অভিনেত্রী। শামি এখনও এই বিষয়ে মুখ না খুললেও অভিনেত্রী যে ভারতীয় পেসারের প্রেমে মজেছেন, সেটি বোঝা গিয়েছে।

পাশাপাশি আবার হাসিন জাহান খেলাই দেখছেন বিশ্বকাপের। এমনকী শামির সাত উইকেট পাওয়ার খবরও রাখেননি তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিন বলেছেন, ‘‘আমি মার্কেটিংয়ে ব্যস্ত। ওসব খবর রাখার দরকার পড়ে না। ’’

সম্প্রতি হাসিনই বলেছিলেন, তিনি চান শামি ভাল বোলিং করুন। কারণ ভাল বোলিং করলে দলে টিকে থাকবেন। এমনকী ভাল রোজগারও করবেন, তাতে তাঁর খোরপোশও বাড়বে। এই কথা বলার পরে নেটিজেনদের অধিকাংশ হাসিনের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।


```