Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

টসে হার ভারতের, বিশ্বকাপ ফাইনালে প্রথমে বল করবেন পুনমরা

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। শুরুটা যদিও ভাল হল না হরমনপ্রীতদের জন্য। টসে জিতল অস্ট্রেলিয়া। চাপের ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল তারা। অর্থাৎ রান তাড়া করে ফাইনাল জিততে হবে ভারতকে। মেলবোর্নে টসে জিত

টসে হার ভারতের, বিশ্বকাপ ফাইনালে প্রথমে বল করবেন পুনমরা

শেষ আপডেট: 8 March 2020 06:41

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। শুরুটা যদিও ভাল হল না হরমনপ্রীতদের জন্য। টসে জিতল অস্ট্রেলিয়া। চাপের ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল তারা। অর্থাৎ রান তাড়া করে ফাইনাল জিততে হবে ভারতকে। মেলবোর্নে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং বলেন, "আমরা চাইছি প্রথমে ব্যাট করে রান তুলতে। ফাইনালে চাপে ব্যাটিং সমস্যা। আশা করছি ভাল খেলা হবে।" অন্যদিকে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, "আমরাও চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে। কিন্তু রান তাড়া করে জেতার অভিজ্ঞতাও রয়েছে আমাদের। প্রথমে অস্ট্রেলিয়াকে কম রান আটকাতে হবে আমাদের। আমার মা খেলা দেখতে এসেছেন আজ।" ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি ফাইনালে। প্রথম এগারো হল এইরকম- শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, তানিয়া ভাটিয়া, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, রাধা যাদব, শিখা পাণ্ডে, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়। মেলবোর্নের উইকেট একদম খটখটে। পিচে হালকা ঘাস রয়েছে। মনে করা হচ্ছে বল ব্যাটে ভাল আসবে। তবে অন্যান্য মাঠের তুলনায় মেলবোর্ন খানিকটা বড়। তাই চার-ছয়ের সঙ্গে সিঙ্গল-ডাবলসে অনেক রান হয়। ভারতের প্রধান অস্ত্র পুনম যাদব। এই পুনমের ঘূর্ণিতেই গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে এই পিচে স্পিনারদের বল কতটা ঘুরবে তা এখন বোঝা যাচ্ছে না। ভারত চাইবে প্রথমেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভাঙতে। তাহলে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ পাবে ভারত। মাঝের ওভারে নিজের ভেল্কি দেখাতে পারবেন পুনম।

```