ধর্ষণের হুমকি বিরাটের ন'মাসের মেয়েকে, কারণ জানলে চমকে যাবেন
দ্য ওয়াল ব্যুরো: গোটা বিশ্বের কাছে ভারতীয় ক্রিকেটের মাথা আরও একবার নীচু হয়ে গেল। ধর্ষণের হুমকি দেওয়া হল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ছোট্ট মেয়েকে। ভারত-পাক ক্রিকেট ম্যাচে হারের পর দলের মুসলিম সদস্য মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছিলে
শেষ আপডেট: 2 November 2021 05:39
দ্য ওয়াল ব্যুরো: গোটা বিশ্বের কাছে ভারতীয় ক্রিকেটের মাথা আরও একবার নীচু হয়ে গেল। ধর্ষণের হুমকি দেওয়া হল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ছোট্ট মেয়েকে। ভারত-পাক ক্রিকেট ম্যাচে হারের পর দলের মুসলিম সদস্য মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। তারপরেই এই নোংরা হুমকি দিয়ে টুইট করা হয় সোশ্যাল মিডিয়ায়। টুইট এবং সেই অ্যাকাউন্ট দুটিই আপাতত মুছে দেওয়া হয়েছে। তবে বিতর্কিত টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে হু হু করে।
বাংলায় আবার শুরু হচ্ছে 'দুয়ারে সরকার', কবে থেকে ক্যাম্প? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মেনে নিতে পারেননি। ১০ উইকেটে কাছে কার্যত ধূলিস্যাৎ হয়েছে বিরাট-ব্রিগেড। পাক বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত-কোহলিরা। আর পরে বল করতে নেমে বাবর আজমদের একটি উইকেটও ফেলতে পারেননি বুমরা-শামিরা। পাকিস্তানের কাছে এই হারের পর সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা হয়েছে মুহূর্মুহূ। তবে কোনও কোনও ক্ষেত্রে তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
অনেকেই মহম্মদ শামির দিকে আঙুল তুলেছেন তাঁর ধর্মের কারণে। কিন্তু শামি পাশে পেয়েছেন তাঁর অধিনায়ককে। ৩.৫ ওভারে ৪৩ রান দেওয়ার পরেও বিরাট কোহলি শামিকে সমর্থন জানিয়ে বলেছিলেন খেলায় হার-জিত থাকতেই পারে। কাউকে তার ধর্মের কারণে আক্রমণ করার চেয়ে খারাপ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আর তারই মাশুল দিতে হচ্ছে কোহলিকে।
বিরাট কোহলি অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার বয়স ৯ মাস। জন্মের পর একবছরও পেরোয়নি। শামিকে সমর্থনের পর বিরাটের এই একরত্তি মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে টুইটারে। অভিযুক্ত টুইটার হ্যান্ডেলের নাম @Criccrazygirl.
এই ঘটনার পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা দেশ। কোহলির পাশে দাঁড়িয়ে গর্জে উঠেছেন দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী তথা শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। সোশ্যাল মিডিয়াতেই ঝরে পড়েছে প্রতিবাদের বন্যা। তবে কোনও প্রতিক্রিয়া দেননি কোহলি বা অনুষ্কা। শনাক্ত করা যায়নি অভিযুক্তকেও।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'