Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Mohun Bagan Super Giant: 'যা হবে, দেখা যাবে'! নৌকার পালে হাওয়া লাগতেই 'হুঙ্কার' মলিনার

২০ ম্যাচে তারা মোট ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

Mohun Bagan Super Giant: 'যা হবে, দেখা যাবে'! নৌকার পালে হাওয়া লাগতেই 'হুঙ্কার'  মলিনার

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 10 February 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। ২০ ম্যাচে তারা মোট ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে। সেইসঙ্গে লিগ শিল্ড জয়ের দৌড়েও তারা অনেকটা এগিয়ে রয়েছে।

শেষ পাঁচটা ম্যাচের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট তিনটেয় জয়লাভ করেছে। আর বাকি দুটো ম্যাচ তারা ড্র করেছে। ইতিমধ্যে তারা সুপার সিক্সেও প্রথম দল হিসেবে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে দলের আত্মবিশ্বাস নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ হোসে মলিনা। 

সাংবাদিক বৈঠকে এসে মলিনা বললেন, 'আমরা আপাতত যথেষ্ট ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। খেতাব জয়ের দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমরা একটা ম্যাচ বেশি খেলেছি। এরপর যা হবে, দেখা যাবে। আমরা আপাতত শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সের উপরই ফোকাস করতে চাইছি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত কয়েকটা দিন আমরা পরপর ম্যাচ খেলেছি। এবার সামান্য বিশ্রাম পাব। কয়েকটা দিন অফ রয়েছে। তারপর কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য অনুশীলন শুরু করব। ওই ম্যাচ থেকেও তিন পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামব।'

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট পরবর্তী ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি কোচিতে আয়োজন করা হবে।


```