Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আমদাবাদে স্টার্ক ঝড়ে বেসামাল হায়দরাবাদ, বোঝাচ্ছেন কেন তিনি ২৫ কোটির!

বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। তিনি হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতেই তাঁর বোম্বশেলে কাহিল করেছেন ওপেনার ট্রাভিস হেডকে।

আমদাবাদে স্টার্ক ঝড়ে বেসামাল হায়দরাবাদ, বোঝাচ্ছেন কেন তিনি ২৫ কোটির!

আমদাবাদে হেডের স্টাম্প উপড়ে দিলেন স্টার্ক।

শেষ আপডেট: 21 May 2024 20:27

দ্য ওয়াল ব্যুরো: বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। তিনি হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতেই তাঁর বোম্বশেলে কাহিল করেছেন ওপেনার ট্রাভিস হেডকে। ম্যাচের দ্বিতীয় বলেই কেকেআরের ২৫ কোটির পেসার উপরে দিয়েছেন স্বদেশীয় ব্যাটারের স্টাম্প।

হেড হলেন হায়দরাবাদ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সেই হেডকে ফেরানো দিয়ে শুরু, তারপর স্টার্কের বোলিং কেরামতিতে আরও দুই বিপক্ষের ব্যাটার ফিরেছেন। সেই তালিকায় রয়েছেন নীতিশ কুমার রেড্ডি (৯), শাহবাজ আমেদ (০)। দু’জনেই স্টার্কের শিকার। মাত্র পাঁচ ওভারের মধ্যেই প্যাট কামিন্সের দলের চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। পাওয়ার প্লে কী বস্তু সেটি বুঝতেই পারেনি হায়দরাবাদ দল। ৩৯ রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। স্টার্ক মাত্র ১৭ বলে তিন উইকেট নিয়ে শুরুতেই ম্যাচের রাশ নাইটদের পক্ষে টেনে নিয়েছেন।  

স্টার্কের বোলিং চলতি আইপিএলের সেরা স্পেল। তিনি তিন ওভারের মধ্যেই ২২ রান দিয়ে তিন উইকেট পেয়ে গিয়েছেন। বাকি একটি উইকেট নিয়েছেন কেকেআর দলের অন্য পেসার বৈভব অরোরা। এই ম্যাচের পিচ যে পেস বোলিং সহায়ক, সেটি বোঝাই যাচ্ছে। টসে জিতে হায়দরাবাদের প্রথমে ব্যাটিং নেওয়া কলকাতা দলের পক্ষে আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে।

আমদাবাদের দুটি উইকেট, একটি উইকেট পেস বোলিং সহায়ক। সেই ম্যাচেই মঙ্গলবার খেলা হচ্ছে। এদিন টসে হারার পরে কামিন্সের ব্যাটিং নেওয়ার পরে ভাবা গিয়েছিল, কেকেআর চাপে পড়ে যাবে। কিন্তু সেটি হয়নি, কারণ স্টার্ক আসল ম্যাচেই জ্বলে উঠেছেন। শাহবাজকেও বোল্ড করেছেন দারুণ একটি ইনসুইংগারে।     


```