Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চানুর রুপো বদলে যেতে পারে সোনায়, ডোপ পরীক্ষা হল চিনের ভারোত্তোলকের

দ্য ওয়াল ব্যুরো: হয়তো মনিপুরে গ্রামের বাড়িতে ফিরলেন মীরাবাই চানু, আর শুনলেন তিনি অলিম্পিকে সোনা পেয়েছেন। কীরকম হতে পারে তাঁর মনের অবস্থা? এদিনই দিল্লিতে ফিরেছেন চানু, তখনই শুনলেন তিনি ৪৯ কেজি বিভাগে সোনা পেতে পারেন। কারণ চিনের যে ভারোত্তোলক

চানুর রুপো বদলে যেতে পারে সোনায়, ডোপ পরীক্ষা হল চিনের ভারোত্তোলকের

শেষ আপডেট: 26 July 2021 11:57

দ্য ওয়াল ব্যুরো: হয়তো মনিপুরে গ্রামের বাড়িতে ফিরলেন মীরাবাই চানু, আর শুনলেন তিনি অলিম্পিকে সোনা পেয়েছেন। কীরকম হতে পারে তাঁর মনের অবস্থা? এদিনই দিল্লিতে ফিরেছেন চানু, তখনই শুনলেন তিনি ৪৯ কেজি বিভাগে সোনা পেতে পারেন। কারণ চিনের যে ভারোত্তোলক সোনা পেয়েছিলেন, সেই হাউ জিঝুইকে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছে। তাঁর মূত্রে যদি নিষিদ্ধ ওষুধের নমুনা মেলে, তা হলে তাঁকে নির্বাসন দেওয়া হবে। যদিও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে প্রশ্ন তোলা হয়েছে, কেন পদক জয়ের দু’দিন বাদে চিনের ওই ভারত্তোলকের পরীক্ষা করা হল। কী তার কারণ, নিয়ম হল, ফাইনাল ইভেন্টের পরেই ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, অলিম্পিক সংস্থা অভিযোগ জানানোর পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। চানু রুপো জয়ের পরেই জানিয়েছিলেন, তিনি সোনার প্রত্যাশাই করেছিলেন। সেই মতো নিয়েছিলেন প্রস্তুতি। গত রিও অলিম্পিকে চোট পাওয়ার পরেই তিনি ছিটকে গিয়েছিলেন। প্রায় দু’বছর তিনি ঘরবন্দী ছিলেন। তারপর ফেরেন ধীরে ধীরে, এমনকি সেইসময় কোনও টুর্নামেন্টই ছাড়েননি তিনি। এমনকি এসেছিলেন কলকাতায় জাতীয় ভারোত্তোলক প্রতিযোগিতাতেও। এবার টোকিওতে চিনের ওই ভারোত্তোলক স্ন্যাচ বিভাগে ৯৪ কেজি ওজন তুলেছেন। সেখানে চানু ওই বিভাগে তোলেন ৮৭ কেজি। সেখানেই পার্থক্য হয়ে যায় দু’জনের মধ্যে। সব মিলিয়ে নজিরও গড়েছেন চিনের ভারোত্তোলক। সেইসময়ই সন্দেহ দানা বাঁধে সকলের। কারণ স্ন্যাচিং বিভাগে ওজনকে ধরে রাখতে হয় অনেকক্ষণ। ডোপ পরীক্ষার পরেই চানুকে অলিম্পিক গেমস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ভিলেজ ছাড়া যাবে না। সেই জন্য চানু ও ইন্দোনেশিয়ার যে ভারোত্তোলক ব্রোঞ্জ পেয়েছিলেন, তাঁরা গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে গেলেও চিনের ওই ভারোত্তোলক এখনও রয়েছেন টোকিওতে।  

```