Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

অভিষেক ম্যাচেই গোল এমবাপের, রিয়ালও জিতল সুপার কাপ

স্প্যানিশ লা লিগায় অভিষেক ম্যাচ রাঙিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। দুর্দান্ত এক গোল করেছেন তিনি।

অভিষেক ম্যাচেই গোল এমবাপের, রিয়ালও জিতল সুপার কাপ

গোলের পরে উচ্ছ্বাস কিলিয়ান এমবাপের, রিয়ালের জার্সিতে।

শেষ আপডেট: 15 August 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো: রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হল ফরাসি তারকা কিলিয়ান এমবাপের। স্প্যানিশ লা লিগায় অভিষেক ম্যাচ রাঙিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। দুর্দান্ত এক গোল করেছেন তিনি।

এমবাপের অভিষেকের দিনে খেতাবের মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে রিয়াল। আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতল লা লিগার দলটি। সুপার কাপ প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৬ বারের মতো খেতাব রিয়ালের।

বুধবার পোল্যার্ডের ওয়ার্শতে ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দে। এর ঠিক নয় মিনিট জুড বেলিংহ্যামের পাস থেকে গোলবারের উপর ঘেঁষে বল জালে পাঠান এমবাপে।

ম্যাচের ১৫ মিনিটেই রিয়ালের জার্সিতে প্রথম গোল পেতে যাচ্ছিলেন এমবাপে। সেইসময় বিপক্ষ ডিফেন্স সতর্ক ছিল বলে গোল পাননি। প্রথমার্ধে রিয়ালের উপর চাপ বাড়ায় আটালান্টা। দারুণ কিছু আক্রমণও করে আটালান্টা। তবে রিয়ালের গোলের নিচে থুবো কর্তোয়া অপ্রতিরোধ্য ছিলেন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রডরিগো। তবে কাজে লাগাতে পারেননি রিয়াল ফরোয়ার্ড। দুই বার সুযোগ মিস করেছেন বেলিংহ্যামও। সেই সুযোগ কাজে লাগাতে পারলে রিয়াল আরও বেশি গোলে জিতত।


```