Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

কলকাতা বনাম হায়দরাবাদ: এর আগের প্লে অফগুলিতে নাইটদের পারফরম্যান্স কেমন ছিল

মঙ্গলবার প্যাট কামিন্সের হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের দল। কাগজে কলমে নাইটরা ফেভারিট হলেও টি ২০ ক্রিকেটে সব সম্ভব। তারপর হায়দরাবাদ দলটি এবার রানমেশিন হিসেবে খেলেছে।

কলকাতা বনাম হায়দরাবাদ: এর আগের প্লে অফগুলিতে নাইটদের পারফরম্যান্স কেমন ছিল

কেকেআরের তিন মাথা একসঙ্গে, গৌতম গম্ভীর, কোচ পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণ।

শেষ আপডেট: 20 May 2024 21:52

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে শুরু থেকেই ভাল খেলেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের মেন্টর হিসেবে সফল গৌতম গম্ভীর। তাঁকে শাহরুখ খান নিয়োগ করে এবার বাজিমাত করেছেন। তিনি পুরো দায়িত্ব সঁপে দিয়েছিলেন গম্ভীরের ওপর। কোনও কাজে নাক গলাননি, যে কারণে পূর্ণ স্বাধীনতা পেয়ে গম্ভীর পুরো দলকে নিজের মতো করে গঠন করেছেন।

তিনি যেভাবে সুনীল নারিনের খেলা বের করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। নারিনের শেষ তিন মরশুম দুঃস্বপ্নের ছিল। তারপরেও ওই ক্যারিবিয়ানের ওপর ভরসা রেখেছেন গম্ভীর।

মঙ্গলবার প্যাট কামিন্সের হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের দল। কাগজে কলমে নাইটরা ফেভারিট হলেও টি ২০ ক্রিকেটে সব সম্ভব। তারপর হায়দরাবাদ দলটি এবার রানমেশিন হিসেবে খেলেছে। তাই আগের ৭বার কেকেআরের কীরকম পারফরম্যান্স ছিল, সেটিও একবার দেখে নেওয়া যাক।

২০১১ সাল: সেবার কেকেআর এলিমিনেটরে হেরে গিয়েছিল। টুর্নামেন্টের চতুর্থ মরশুমে এসে প্রথমবার শেষ চারের টিকিট পেয়েছিল কলকাতা। সেবার ফাইনালে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। সেবার ১৪ ম্যাচে ৮টিতে জয় পেয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছিল কিং খানের দল।

 ২০১২ সাল: সেবার গৌতম গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে প্লে অফে উঠেছিল। সেই ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে হারায়। ফাইনালে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। মনবিন্দর সিং বিসলা একাই ম্যাচ জিতিয়ে দেন।   

 ২০১৪ সাল: সেইবছরও খেতাব পায় কলকাতা। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট সলঘ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। পাঞ্জাব কিংসকে ২৮ রানে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালেও পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। মণীশ পান্ডে ভাল খেলেছিলেন ফাইনাল ম্যাচে।  

২০১৬ সাল: এলিমিনেটরে হেরে গিয়েছিল কলকাতা দলটি। এই হায়দরাবাদের কাছেই ম্যাচটিতে তারা হারে। এবারও সেই একই প্রতিপক্ষ দল।

২০১৭ সাল: দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা হেরে বিদায় নেয়। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে যায় কেকেআর।

 ২০১৮ সাল: সেবারও দ্বিতীয় কোয়ালিফায়ারে হার মানে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বর দল হিসেবে প্লে অফে ওঠে। তারা ইডেনের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারায়। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে হেরে বিদায় নেয়।

২০১৮ সাল: একই বছরে দু’বার আইপিএল হয়েছিল। ফাইনালে কলকাতা হেরে গিয়েছিল ম্যাচ। সেবার চার নম্বর দল হিসেবে প্লে অফে ওঠে। হারিয়েছিল বেঙ্গালুরুকে, কিন্তু ফাইনালে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির কাছে তিন উইকেটে হার মানে।  


```