Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

IPL 2025: গেইল, বাবরদের টপকে গেলেন দুরন্ত কোহলি

ওপেনার হিসাবে বিরাটের ঝুলিতে এখন ৬২টি অর্ধশতক রয়েছে। যেখানে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম ওপেনার হিসাবে টি-টোয়েন্টিতে ৬১ বার ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন।

IPL 2025: গেইল, বাবরদের টপকে গেলেন দুরন্ত কোহলি

বিরাট কোহলি

শেষ আপডেট: 25 April 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হয়েছে আরসিবির (RCB)। চলতি আইপিএলে প্রথমবার ঘরের মাঠে জয় পেয়েছে বেঙ্গালুরু। জশ হ্যাজেলউডের নিয়ন্ত্রিত বোলিং ও বিরাট কোহলির (Virat Kohli) দাপুটে ব্যাটিং আরসিবির জয়ের পথ মসৃণ করেছে।

চলতি মরশুমে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে গতকালের ম্যাচে দলকে শুধু জেতাননি, বেশ কিছু মাইলফলকও (Milestone) তিনি অর্জন করেছেন। টি-টোয়েন্টিতে (T-20) অর্ধশতকের (Half Century) ইনিংসের ক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। পাশাপাশি তিনি এখন ক্রিকেটের এই ফর্ম্যাটে ওপেনার (Opener) হিসাবে সর্বোচ্চ ৫০-এর বেশি রানের ইনিংস খেলা ক্রিকেটার।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বৃহস্পতিবার রাতে বিরাটময় হয়ে উঠেছিল। তাঁর ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৭০ রান। হাঁকিয়েছেন আটটি চার ও দুই ছক্কা। চলতি মরশুমে এটি তাঁর পঞ্চম অর্ধশতক।  রাজস্থানের বিরুদ্ধে ৫০ রান করতে বিরাট নিয়েছেন মাত্র ৩২ বল। এটি তাঁর আইপিএল কেরিয়ারের ৬০তম অর্ধশতক।

বৃহস্পতিবার কিং কোহলি ভেঙে দিয়েছেন বাবর আজমের একটি (Babar Azam) রেকর্ড। ওপেনার হিসাবে বিরাটের ঝুলিতে এখন ৬২টি অর্ধশতক রয়েছে। যেখানে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম ওপেনার হিসাবে টি-টোয়েন্টিতে ৬১ বার ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। এই তালিকার তিন নম্বরে থাকা ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের (Chris Gayle) অর্ধশতক সংখ্যা ৫৭। ৫৫টি অর্ধশতক নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন। কোহলি এখন টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ৫০+ স্কোর করা দ্বিতীয় ব্যাটসম্যান। এই ক্ষেত্রে তিনি ক্রিস গেইলকে ছাড়িয়ে গিয়েছেন। দ্য ইউনিভার্সাল বস গেইল ১১০ বার ৫০+ স্কোর করেছিলেন। যেখানে বিরাট কোহলি ১১১ বার টি-টোয়েন্টিতে ৫০-এর বেশি রান করেছেন। এই তালিকার শীর্ষে অবশ্য রয়েছেন ডেভিড ওয়ার্নার ১১৭টি অর্ধশতক নিয়ে। আর চতুর্থ স্থানে থাকা বাবর আজমের অর্ধশতক সংখ্যা ১০১।


```