Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

IPL 2025: চলতি বছরের আশা শেষ, ধোনির মাথায় নতুন চিন্তা

এমএস ধোনির মুখ থেকে চলতি মরশুম নিয়ে নয়, শোনা গেল আগামী বছরের প্রস্তুতির কথা। তিনি বলেন, যদি এই বছর কিছু না ঘটে, তাহলে আগামী বছরের জন্য সঠিক প্লেয়িং-১১ খুঁজে বের করার দিকে মনোযোগ দেওয়া উচিত।

IPL 2025: চলতি বছরের আশা শেষ, ধোনির মাথায় নতুন চিন্তা

এমএস ধোনি

শেষ আপডেট: 21 April 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের চ্যাম্পিয়নদের হলটা কী! লাস্ট বয়ের তকমা তো পিছন ছাড়ছেই না। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আটটি ম্যাচ খেলে ফেলেছে, জয় মাত্র দু’টি। পয়েন্ট ৪। এই অবস্থা থেকে দল ঘুরে দাঁড়াবে, এমন স্বপ্ন দেখার সাহস হয়তো সিএসকের চরম ভক্তও দেখাচ্ছেন না।

২০২৫ আইপিএল (2025 IPL) চেন্নাই সুপার কিংসের কাছে প্রতিনিয়ত দুঃস্বপ্ন হয়ে চলেছে। পাশাপাশি সিএসকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির কথাবার্তাতেও হতাশা ঝড়ে পড়ছে, এটা স্পষ্ট।  

রবিবার চেন্নাই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে নয় উইকেটের শোচনীয় পরাজয় বরণ করে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই দল বর্তমানে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে। পরাজয়ের পর, অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) মুখ থেকে চলতি মরশুম নিয়ে নয়, শোনা গেল আগামী বছরের (Next Season) প্রস্তুতির কথা। তিনি বলেন, যদি এই বছর কিছু না ঘটে, তাহলে আগামী বছরের জন্য সঠিক প্লেয়িং-১১ খুঁজে বের করার দিকে মনোযোগ দেওয়া উচিত। এদিকে, মুম্বই অধিনায়ক হার্দিক বলেছেন, তিনি সহজ ক্রিকেট খেলা এবং তার কৌশল বাস্তবায়নের উপর মনোযোগ দিচ্ছেন।

ম্যাচের পরে ধোনি বলেন, 'আমরা ভাল স্কোর করার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিলাম এবং আমরা জানতাম পরে শিশির পড়বে। আমাদের আক্রমণটা একটু আগেই শুরু করা উচিত ছিল। কারণ পরে বুমরাহও আসবে জানতাম। ওর ওভারে রান তোলা খুব কঠিন। ১৭৫ রানের সংগ্রহ ছিল খুবই কম এবং প্রথম ছয় ওভারে অনেক বেশি রান দেওয়ার পর ফিরে আসাও কঠিন ছিল। আমাদের ভাবতে হবে আমরা কোথায় ভুল করছি। আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে, এবার আমরা প্রতিটি ম্যাচকে ম্যাচ হিসাবে নেব। আমাদের ভাবতে হবে কেন আমরা এত সফল দল হতে পেরেছি, কারণ আমরা ভাল ক্রিকেট খেলেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের আবেগপ্রবণ হওয়ার দরকার নেই।'

ধোনি বলেন, 'উদাহরণস্বরূপ, ২০২০ সালটি আমাদের জন্য খুব একটা ভাল ছিল না, তবে আমাদের দেখতে হবে আমরা সঠিক ক্রিকেট খেলছি কি না? আমরা কি অবস্থার সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারছি? এই মরশুমে আমরাও এই প্রশ্নগুলি খুঁজে চলেছি। আগামী ম্যাচগুলিতে আমরা কেবল ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করব। আমরা একটি একটি ম্যাচ নিয়ে এখন থেকে ভাবব। এই সময়ের মধ্যে, আমরা যদি একটি ম্যাচও হেরে যাই, তবুও আগামী বছরের জন্য সঠিক প্লেয়িং-১১ খুঁজে বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। পরের বছর অনেক খেলোয়াড় পরিবর্তন হোক, এমনটা আমরা চাইছি না। এমন পরিস্থিতিতে, এই বছর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এদিকে, ম্যাচের পর মুম্বাই অধিনায়ক হার্দিক বলেন, 'আমরা যে ধরণের ক্রিকেট খেলছি, যেভাবে আমরা বড় স্কোরিং পিচে বোলিং করেছি এবং পরে লক্ষ্য অর্জন করেছি তা খুবই ভাল। রোহিত শর্মা এমন একজন খেলোয়াড়, যখন সে ফর্মে থাকে, তখন সে নিজের শক্তিতে প্রতিপক্ষ দলের হাত থেকে জয় ছিনিয়ে নেয়। প্রতিটি খেলোয়াড়ই অবদান রাখছে। আমরা কেবল সহজ ক্রিকেট খেলা এবং আমাদের কৌশল বাস্তবায়নের উপর মনোযোগ দিচ্ছি।'


```