Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

IPL 2025: বিস্ফোরক ব্যাটার আসছেন সিএসকেতে, কে তিনি জানেন?

আইপিএলের মঞ্চে ব্রেভসি অবশ্য নতুন নাম নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন মোট ২৩০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেই আইপিএলে সুযোগ পেয়েছিলেন।

IPL 2025: বিস্ফোরক ব্যাটার আসছেন সিএসকেতে, কে তিনি জানেন?

ডিওয়াল্ড ব্রেভিস

শেষ আপডেট: 18 April 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলের পয়েন্ট তালিকার দিক তাকালে দেখা যাচ্ছে, পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এখন লাস্ট বয়। টিমের এমন হাল যে, ম্যাচ জেতাতে এখনও সিএসকের প্রধান ভরসা ৪৩ বছরের তরুণ মহেন্দ্র সিং ধোনি (Mohendra Singh Dhoni)টানা পাঁচ ম্যাচে হার দেখেতে হয়েছে চেন্নাইকে। যার মধ্যে রয়েছে ঘরের মাঠে হ্যাটট্রিক।

চেন্নাই শিবিরে অস্বস্তি আরও বেড়েছে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড চোট পাওয়ায়। গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। ফের মাহির শরণাপন্ন হয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। এখন অধিনায়কের আর্মব্যান্ড তাঁর হাতেই।

ধোনির অধিনায়কত্বে গত ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করেছে সিএসকে। ম্যাচে সেরাও হয়েছেন তিনি। রুতুরাজের পরিবর্তে মুম্বইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাহত্রেকে নিয়েছে সিএসকে। এ বার ব্যাটিং শক্তি বাড়াতে আরও এক বিস্ফোরক ব্যাটারকে নিল চেন্নাই ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ক্রিকেট বিশ্বে পরিচিত ‘বেবি এবি’ (Baby AB) নামে। এবার এই প্রোটিয়া ব্যাটারকে দলে নিল চেন্নাই।

আইপিএলের মঞ্চে ব্রেভসি অবশ্য নতুন নাম নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন মোট ২৩০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেই আইপিএলে সুযোগ পেয়েছিলেন। তবে এ বার মেগা অকশনে কোনও দলই তাঁকে নেয়নি।

আইপিএলের তরফে একটি মেইলে নিশ্চিত করা হয়েছে, চেন্নাইয়ে গুরজপনীত সিংয়ের চোট থাকায় তাঁর পরিবর্ত হিসাবে ডিওয়াল্ড ব্রেভিসকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস।

২০২৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে এই প্রোটিয়া তরুণের। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন ২টি টি-২০ ম্যাচ। টি-২০ কেরিয়ারে ৮১টি ম্যাচ খেলে ব্রেভিস করেছেন ১৭৮৭ রান। সর্বাধিক স্কোর ১৬২। আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২টি টি-টোয়েন্টি খেলেছেন। এবার সিএসকেতে তিনি যোগ দিচ্ছেন ২.২ কোটি টাকায়।


```