Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

নিলামের আগেই চিন্তায় পড়েছেন টিম মালিকরা! গোটা আইপিএলে পাওয়া যাবে না অনেককেই

নিলামের আগেই দুঃসংবাদ গেল সব ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন ক্রিকেটারকে আইপিএলের মাঝপথেই ছেড়ে দিতে হবে!

নিলামের আগেই চিন্তায় পড়েছেন টিম মালিকরা! গোটা আইপিএলে পাওয়া যাবে না অনেককেই

শেষ আপডেট: 18 December 2023 23:14

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের নিলাম শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। নিলামের অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই দুবাই উড়ে গেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা। কাদের দলে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাবে তা ঠিক হয়েই গেছে। প্ল্যান এ, প্ল্যান বি, এমনকী প্ল্যান সি-ও তৈরি টিম ম্যানেজমেন্টগুলির। কিন্তু নিলামের আগেই দুঃসংবাদ গেল সব ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন ক্রিকেটারকে আইপিএলের মাঝপথেই ছেড়ে দিতে হবে!

যা শোনার পরই নিলাম নিয়ে নতুন করে আলোচনায় বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে আইপিএলের মিনি নিলাম। দেশ-বিদেশ মিলিয়ে ৩৩৩ জন ক্রিকেটার উঠবেন নিলামে। তবে এই ৩৩৩ জনের মধ্যে নামী কয়েকজন বিদেশি ক্রিকেটারকে টুর্নামেন্টের মাঝেই ছেড়ে দিতে হবে। যদিও এখনও কবে থেকে আইপিএল শুরু হবে সেই নিয়ে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি। তবে সম্ভাব্য সময় জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বিসিসিআই সূত্রে খবর, ২২ মার্চের পরেই শুরু হতে পারে ২০২৪ সালের আইপিএল। চলবে মে মাসের শেষ অবধি।

এই সময়ের মধ্যেই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দেশগুলির আন্তর্জাতিক ম্যাচ আছে। তাই সব দেশের কিছু প্লেয়ারকে পাওয়া যাবে না পুরো আইপিএলে। আগামী ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নামছে। সেই টেস্ট সিরিজে যাঁরা খেলবেন, তাঁদের আইপিএলে ওই সময়ে পাওয়া যাবে না। তবে ওয়ানিন্দু হাসারঙ্গা, মাথিশা পাথিরানা, দুষ্মন্ত চামিরাদের মতো ক্রিকেটাররা টেস্ট ম্যাচের স্কোয়াডে না থাকায় তাঁরা গোটা আইপিএলই খেলবেন।

একই অবস্থা বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও। বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মহম্মদ শরিফুল ইসলাম ছিলেন নিলামের ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএলের সময়ে ওই দুই ক্রিকেটারকে ছাড়া যাবে না। 

এছাড়াও অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হ্যাজেলউডকেও টুর্নামেন্টের একটা বড় সময় পাওয়া যাবে না। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের আগে হ্যাজেলউড ভারতে আসতে পারবেন না। কারণ তাঁর স্ত্রী সন্তান সম্ভবা। মার্চ-এপ্রিল মাসের মধ্যেই তাঁদের প্রথম সন্তান জন্মানোর কথা। তাই এই সময় পরিবারের পাশেই থাকতে চান হ্যাজেলউড। নিলামে যদি কোন দল হ্যাজেলউডকে নিতে চায় তবে সেই কথা মাথায় রেখেই ভাবতে হবে।


```