Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সুইডেন-ইংল্যান্ড ম্যাচ নিয়ে অবিশ্বাস্য বাজি লড়লেন ইব্রা-বেকহ্যাম

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই নিজের দেশের অন্যতম সেরা দুই ফুটবল তারকা। কিন্তু বিশ্বকাপের ক্ষেত্রে দুজনের উপর থেকেই মুখ ফিরিয়ে থেকেছেন ফুটবল দেবতা। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে তাঁদের দেশ। তার আগেই কার্যত বাজি ধরলেন তাঁরা।

সুইডেন-ইংল্যান্ড ম্যাচ নিয়ে অবিশ্বাস্য বাজি লড়লেন ইব্রা-বেকহ্যাম

শেষ আপডেট: 7 July 2018 09:05

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই নিজের দেশের অন্যতম সেরা দুই ফুটবল তারকা। কিন্তু বিশ্বকাপের ক্ষেত্রে দুজনের উপর থেকেই মুখ ফিরিয়ে থেকেছেন ফুটবল দেবতা। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে তাঁদের দেশ। তার আগেই কার্যত বাজি ধরলেন তাঁরা। সুইডেনের জ্‌লাটান ইব্রাহিমোভিচ ও ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম। শনিবার সামারা এরিনাতে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও সুইডেন। একদিকে যেমন হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ড একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে দুরমুশ করে চলেছে, অন্যদিকে তেমনই সুইডেনের প্রধান শক্তি তাদের ডিফেন্স। সুইডিশদের জমাট ডিফেন্স ভাঙতে পারছে না কোনও দল। এ হেন পরিস্থিতিতে দুই দলের সামনেই কঠিন পরীক্ষা। তার আগেই নিজেদের খেলায় মাতলেন এই দুই তারকা। ইন্সটাগ্রামে বেকহ্যামের উদ্দেশে টুইট করে ইব্রা লেখেন, “যদি এই খেলায় ইংল্যান্ড জেতে তাহলে বিশ্বের যেখানে তুমি চাইবে সেখানেই তোমাকে ডিনারে নিয়ে যাব। কিন্তু যদি সুইডেন জেতে তাহলে আন্তর্জাতিক ইন্টিরিয়র সংস্থা আইকিয়া থেকে আমি যা চাইব কিনে দিতে হবে।” সঙ্গে সঙ্গেই উত্তর দেন বেকহ্যাম। ইব্রার চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি লেখেন, “যদি সুইডেন জেতে তাহলে আমি নিজে তোমাকে আইকিয়া নিয়ে গিয়ে লস অ্যাঞ্জেলসে তোমার নতুন বাড়ির জন্য যা লাগবে কিনে দেব। কিন্তু যদি ইংল্যান্ড জেতে তাহলে তোমাকে আমার সাথে ওয়েম্বলিতে বসে ইংল্যান্ডের জার্সি গায়ে চিপ্স খেতে খেতে একটা ম্যাচ দেখতে হবে।” https://twitter.com/LAGalaxy/status/1015328612315066368 সুইডেনের হয়ে ৬২ গোল করা ইব্রা তাঁদের সর্বোচ্চ গোলদাতা হলেও গত দু’বার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি সুইডেন। অন্যদিকে ইংল্যান্ডের অন্যতম সেরা তারকা হলেও বিশ্বকাপের মঞ্চে সাফল্য পাননি ফ্রিকিক স্পেশ্যালিস্ট বেকহ্যাম। ইব্রা ও বেকহ্যামের ফুটবল কেরিয়ারও অনেকটা একই পথে গিয়েছে। বেকহ্যাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এসি মিলান, প্যারিস সাঁ জা হয়ে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে খেলেন। অন্যদিকে ইব্রাহিমোভিচও বার্সেলোনা ছাড়ার পর এসি মিলান, প্যারিস সাঁ জা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে এখন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতেই সই করেছেন। তাই তাঁদের এই বাজির উপর সিলমোহর দিয়েছে এলএ গ্যালাক্সিও। এখন দেখার খেলার পর কে জেতেন বাজি? কাকে পূরণ করতে হয় অন্যের ইচ্ছা।

```