Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মোহনবাগানকে ট্রফি দিয়েই দায়িত্ব ছাড়বেন হাবাস! ময়দানে প্রবল জল্পনা

হাবাস ভাল করেই জানেন, সাফল্য পাচ্ছেন বলে কোনও কথা উঠছে না। কিন্তু কোনও কারণে ব্যর্থ হলে সমালোচনা হবে। তাই সাফল্যের মধ্যেই তিনি সরে দাঁড়াতে চান। যাতে সমর্থক থেকে শুরু করে কর্তারাও তাঁর কথা মনে রাখেন।

মোহনবাগানকে ট্রফি দিয়েই দায়িত্ব ছাড়বেন হাবাস! ময়দানে প্রবল জল্পনা

মোহনবাগান কোচ হাবাস সরতে পারেন কোচের পদ থেকে।

শেষ আপডেট: 4 May 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের দিনেও বিদায়ের করুণ সুর বাজতে পারে! ময়দানে জোর জল্পনা, আন্তোনিও লোপেজ হাবাস মোহনবাগানের দায়িত্ব ছাড়তে পারেন দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করিয়ে। কারণ তিনি এই নিয়ে একমাত্র কোচ, যিনি তিনবার আইএসএল খেতাব জিতবেন। দু্‌বার তিনি জিতেছেন এটিকে মোহনবাগানের কোচ হিসেবে। এবার জিতলে জয়ের হ্যাটট্রিক হবে।

৬৬ বছরের স্প্যানিশ কোচের কাছে প্রমাণের কিছু নেই। বয়সও একটা বালাই, তাই তিনি এই হেভিওয়েট দায়িত্ব থেকে অব্যাহতি চান, এমনটাই নাকি জানিয়ে রেখেছেন ক্লাব কর্তাদের। কয়েকদিন আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রায় তিনটি ম্যাচে হাবাস দলের ডাগআউটে ছিলেন না। প্রথমে জ্বর, তারপর গলায় ও বুকে ঠাণ্ডা থেকে সংক্রমণ হয়ে গিয়েছিল। স্পেনে হাবাসের পরিবারও চাইছে না দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকুন এই বয়সে। তাই পরিবারের ইচ্ছেকে এই নামী কোচ মর্যাদা দিতে চাইছেন।

আইএসএল ফাইনালে মুম্বই ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ জানিয়ে রেখেছেন, এটি তাঁর কোচিং পর্বের শেষ ধাপ চলছে। তিনি এই মুহূর্তগুলি স্মৃতিতে সাজিয়ে রাখতে চান। কথা থেকেই বোঝা যাচ্ছে এই বয়সে এসে বড় দলের চাপ নিতে নারাজ।

হাবাস ভাল করেই জানেন, সাফল্য পাচ্ছেন বলে কোনও কথা উঠছে না। কিন্তু কোনও কারণে ব্যর্থ হলে সমালোচনা হবে। তাই সাফল্যের মধ্যেই তিনি সরে দাঁড়াতে চান। যাতে সমর্থক থেকে শুরু করে কর্তারাও তাঁর কথা মনে রাখেন।

দলের ফুটবলারদের সবাই একবাক্যে মানছেন, কোচ যেভাবে প্রায় মাঝপথে দলের দায়িত্ব নিয়ে একসূত্রে বেঁধেছেন, সেটির তারিফ করতেই হবে। ক্লাব সচিব দেবাশিস দত্তও বলেছেন, আমরা সময় নষ্ট না করেই জুয়ানের চলে যাওয়ার পরেই হাবাসকে কোচ করে নিয়ে এসেছিলাম, উনি আমাদের ভরসার মর্যাদা রেখেছেন।


```