Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

রাশিয়া বিশ্বকাপের সোনালি ফ্রেম

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়ে গেল রুশ দেশে বিশ্বকাপ। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বসেরার ট্রফি গেল আইফেল টাওয়ারের দেশে। সেই সঙ্গে এই বিশ্বকাপে জন্ম নিলেন বেশ কিছু তারকা, যাঁরা নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটালেন রাশিয়ার মাটিতে। গোল্ডেন বু

রাশিয়া বিশ্বকাপের সোনালি ফ্রেম

শেষ আপডেট: 15 July 2018 18:29

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়ে গেল রুশ দেশে বিশ্বকাপ। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বসেরার ট্রফি গেল আইফেল টাওয়ারের দেশে। সেই সঙ্গে এই বিশ্বকাপে জন্ম নিলেন বেশ কিছু তারকা, যাঁরা নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটালেন রাশিয়ার মাটিতে।
গোল্ডেন বুট : চলতি বিশ্বকাপে সবথেকে বেশি গোল করে গোল্ডেন বুট পুরস্কার পেলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ৬ টি গোল করে এই পুরস্কার পেলেন তিনি। তাঁর পরে ৪ গোলে শেষ করলেন ছ'জন। ফ্রান্সের এমব্যাপে ও গ্রিজম্যান, বেলজিয়ামের লুকাকু ও অ্যাজার, রাশিয়ার চেরিসেভ ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গোল্ডেন বল: দেশ ফাইনালে হারলেও রাশিয়া মনে রাখবে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচকে। দুরন্ত খেললেন বিশ্বকাপ জুড়ে। নেতৃত্ব দিলেন, মাঝমাঠে ফুল ফোটালেন। স্বাভাবিক কারণেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপা পেলেন মড্রিচ। দ্বিতীয় স্থানে শেষ করলেন অ্যাজার। তৃতীয় ফ্রান্সের গ্রিজম্যান।
গোল্ডেন গ্লাভস: বিশ্বকাপের সেরা গোলকিপার নির্বাচিত হলেন কুর্তোয়া। বেলজিয়ামের এই গোলকিপার গোটা বিশ্বকাপ জুড়ে অসাধারণ সেভ করেছেন। বহু ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেছেন।
বেস্ট ইয়ং প্লেয়ার: প্রত্যেক বিশ্বকাপেই গোটা দুনিয়ার নজর থাকে এই ট্রফি কে পাবেন। কোন তরুণ খেলোয়াড়ের উত্থান হবে বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপে এই পুরস্কারের জন্য একটা নামই সবার চোখে ভাসছিল। হলোও তাই। ফ্রান্সের টিনএজার কিলিয়ান এমব্যাপে হলেন রাশিয়া বিশ্বকাপের বেস্ট ইয়ং খেলোয়াড়। পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে নক আউটে এক ম্যাচে জোড়া গোল এবং ফাইনালে গোলের নজির গড়লেন। বলা যায় আগামী দিনে মেসি, রোনাল্ডো, নেমারের পর ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে তাঁর দিকেই।

```